Logo
Logo
×

রাজনীতি

আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন : আবদুল হাই

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ০২:০৮ পিএম

আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন : আবদুল হাই
Swapno


সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

 

গতকাল সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ও সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো.শহিদ বাদল এর নেতৃত্বে শহরের বিভিন্ন পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

 

এসময় প্রতিটি পূজা মন্ডপে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ও সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো.শহিদ বাদল’কে মন্ডপের কমিটির পক্ষ থেকে ফুলে তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই সবাইকে শারদীয় দুগোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকে যদি দেশ পাকিস্তান থাকত তাহলে আপনারা এই দুর্গোৎসব পালন করতে পারতেন না।

 

 

জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সেদিন আমরা নয় মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। সে দিন একমাত্র বঙ্গবন্ধুর ডাকে ও আওয়ামী লীগের নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধে আমরা অংশ গ্রহন করেছিলাম। সেদিন আমাদের একটাই উদ্দেশ্য ছিলো ধর্ম বর্ণ র্নিবেশে এই দেশটা আমরা স্বাধীন করব। আজ দেশ স্বাধীন হওয়াতেই আমরা যার যার ধর্ম সেই সেই শান্তিপূর্ণ ভাবে পালন করছি।

 

 

তিনি আরও বলেন, অপনারা আপনাদের সংখ্যালগু মনে করবেন না। আপনার এই দেশের নাগরিক, আমি এই দেশে একটা ভোট দেই, অপনিও একটা ভোট দেন। তাই এই স্বাধীনদেশে আমরা সবাই সমান। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে ১২৩ টি ভাতা প্রদান করছে। আজ দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে।  

 

 

দেশে অনেক উন্নয়ন হচ্ছে, তাই আমি আপনাদের কাছে একটাই আহবান জানাই আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় একটি করে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের জনগনের সেবা করা সুযোগ দিন।

 

 

এসময় উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাজী আমজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাক্ষ মোনতাজ উদ্দিন মতুর্জা, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরি সদস্য মেহেদী হাছান রবিন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক সালাউদ্দিন সিকদার, জেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান, গোগনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সুকুম, সেলিম মাহমুদ সহ প্রমুখ।এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন