Logo
Logo
×

রাজনীতি

বিএনপির ঘাড়ে ধরপাকড়ের খড়গ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৯ পিএম

বিএনপির ঘাড়ে ধরপাকড়ের খড়গ
Swapno

 

# লাখো নেতাকর্মী নিয়ে গিয়ে সমাবেশ সফল করবো : সাখাওয়াত
# বাধা উপেক্ষা করেই ঢাকার মহা-সমাবেশে অংশগ্রহণ করবে : খোকন

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার পতনের ১ দফা আন্দোলন নিয়ে এবার চূড়ান্ত আন্দোলনের দিকে ঝুঁকতে শুরু করেছে। এছাড়া ও আরো কঠোর কর্মসূচির রূপ রেখা তৈরি করছে দলটি। এছাড়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতোই ঘনিয়ে আসছে হাতে মাত্র ২/৩ মাস বাকি প্রায় সেটাকে কেন্দ্র করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এই আন্দোলন সংগ্রাম পালন করতে গিয়ে সারাদেশের মতো নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদেরও নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে।

 

পাশাপাশি অনেকেই বিভিন্ন রাজনৈতিক মামলার শিকার হচ্ছেন। এইসব মামলায় গ্রেফতার থেকে বাঁচতে ঘর ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। গত ১৮ অক্টোবর ঢাকায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছিলো যাকে ঘিরে প্রায় ২০ থেকে ৩০জন নেতাকর্মী গ্রেফতারের ঘটনাঘটে ছিলো। এরপর থেকে গ্রেফতার আতঙ্কে ঘর ছাড়া বিএনপির নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় গত ১৮ অক্টোবর জনসমাবেশ থেকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দেওয়া হয় যাকে ঘিরে নতুন করে বিএনপির নেতকার্মীরা ফের ধরপাক্করের কবলে।

 

এদিকে নেতাকর্মীরা মহাসমাবেশকে সফল করতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তাদের এই প্রস্তুতিকে বাঞ্চাল ও ঢাকার মহাসমাবেশকে বাঞ্চাল করতে ইতিমধ্যে বিগতদিনের মতো গ্রেফতার আতঙ্ক দিয়ে যাচ্ছে বিএনপি এমনটাই দাবি করছেন নেতাকর্মীরা। এদিকে সর্বশেষ ঢাকার জনসমাবেশ থেকে দলের মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই ২৮ তারিখের মহাসমাবেশ থেকেই শুরু হবে সরকার পতনের মহাযাত্রা আর এই সরকার পতন হওয়া না পর্যন্ত আমরা আর থেমে থাকবো না লাগাতার নানা কর্মসূচি দিয়ে যাবো।

 

তার এই বক্তব্যের উপরে লক্ষ্য রেখেই নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা নানান প্রস্তুতি রাখছেন। এছাড়া ও এই মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় সমাবেশ করবে সরকারি দল আওয়ামী লীগ তারা ও ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু বিএনপির নেতাকর্মীদের দাবি, সেদিন আওয়ামী লীগের সমাবেশে লোক হবে না কারণ বর্তমানে তারা ভীত এছাড়া ও বর্তমানে এদের অধিকাংশ নেতাকর্মীই চায় না আওয়ামী লীগ ক্ষমতায় আসুক এমনটাই বলে যাচ্ছে বিএনপির নেতৃবৃন্দ।

 

নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী জানা গেছে, আগামী ২৮ তারিখে ঢাকায় যে মহাসমাবেশ হতে যাচ্ছে এটা যথাযথভাবে সফল হবে ও এই সমাবেশ থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। ইতিমধ্যে এই সমাবেশকে ঘিরে যে ধরপাক্কর শুরু হয়েছে এটাকে উপেক্ষা করে কৌশলেই বিএনপির নেতকার্মীরা মহাসমাবেশ সফল করবে।

 

ইতিমধ্যে আগামী ২৮ তারিখে ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে জেলা বিএনপি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতরা হলেন, ১। রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মুন্সি ২। ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ ৩। সোনারগাঁয়ের সাদীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া ৪। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সদস্য মো: হারুনকে ৫। নাসিক ৮নং ওয়ার্ড যুবদল কর্মী কাউসার আহমেদ রানা ৬। নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মেহেদী ৭। নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা জাহিদ ৮। সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রাকিব হাসান ৯। আড়াইহাজার সাতগ্রাম ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়া ১০। আড়াইহাজার সাতগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ফরহাদ খন্দকার ১১। রূপগঞ্জের চনপাড়া ২নং ওয়ার্ড যুবদলের সহ সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক ১২। রূপগঞ্জের চনপাড়া ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু ১৩। ফতুল্লা বিএনপি নেতা হারুনুর রশিদ হারুন ১৪। নাসিক ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম ১৫। কুতুবপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম তারেক ১৬। নাসিক ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কামাল হোসেন ১৭। আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপি'র সভাপতি ডাক্তার মনির হোসেন ১৮। মোঃ আতাউর রহমান সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও নাসিক ২নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক ১৯। ফয়সাল আহমেদ সাবেক আহবায়ক কমিটির সদস্য সদর থানা বিএনপির। ২০। নুর মোহাম্মদ পনেছ সাবেক সভাপতি বন্দর থানা বিএনপির ২১। আব্দুস সাত্তার চৌধুরী সাংগঠনিক সম্পাদক রূপগঞ্জ থানা জাসাসের ২২। মোঃ হুমায়ুন সদস্য সোনারগাঁও পৌর বিএনপির। ২৩। নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদল নেতা মোঃ কামাল হোসেন। ২৪। মোঃ দুলাল হোসেন, প্রচার সম্পাদক, নাসিক ৭নং ওয়ার্ড ২৫। মোঃ সোহেল, বিএনপি নেতা নাসিক ৭নং ওয়ার্ড ২৬। মোঃ মাসুদ, বিএনপি নেতা ৯নং ওয়ার্ড ২৭। মোঃ শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা, নাসিক ১০নং ওয়ার্ড ২৮। নজরুল ইসলাম পান্না মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি ২৯। এড. খোরশেদ মোল্লা, সিনিঃ সহ-সভাপতি, আড়াই হাজার উপজেলা বিএনপি ৩০। এড. সিদ্দিক, সহ-সভাপতি, আড়াই হাজার উপজেলা বিএনপি ৩১। মোঃ সামসুল হক, সদস্য, আড়াই হাজার উপজেলা বিএনপি ৩২। মো: রাব্বি প্রধান, সাবেক যুগ্ম-সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল, ৩৩। মোঃ ইব্রাহিম খলিল- সাবেক গোদনাইল ইউনিয়ন যুবদল সভাপতি ৩৪। কাউছার আহমেদ রানা-৮নং ওয়ার্ড যুবদল নেতা গ্রেফতার। ৩৫। মোঃ দুলাল হোসেন, প্রচার সম্পাদক, নাসিক ৭নং ওয়ার্ড ৩৬। মোঃ সোহেল, বিএনপি নেতা নাসিক ৭নং ওয়ার্ড ৩৭। মোঃ মাসুদ, বিএনপি নেতা ৯নং ওয়ার্ড ৩৮। মোঃ শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা, নাসিক ১০ নং ওয়ার্ড ৩৮। নজরুল ইসলাম পান্না মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি ৩৯। এড. খোরশেদ মোল্লা, সিনিঃ সহ-সভাপতি, আড়াই হাজার উপজেলা বিএনপি ৪০। এড. সিদ্দিক, সহ-সভাপতি, আড়াই হাজার উপজেলা বিএনপি ৪১। মোঃ সামসুল হক, সদস্য, আড়াই হাজার উপজেলা বিএনপি ৪২। রাসেদ আহম্মেদ টিটু  নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা। ৪৩। খোকন সাবেক সহ-প্রচার সম্পাদক মহানগর স্বেচ্ছাসেবক দলের। ৪৪। কামাল উদ্দিন কামাল ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কুতুবপুর ইউনিয়ন এছাড়া ও আরো অনেকে।

 

নেতাকর্মীরা বলছে, এদেরকে গ্রেফতার করে বর্তমানে কোন লাভ নেই বিএনপির এখন গর্জনের সাথে রাজপথে রয়েছে যে কোন মূল্যে এই সরকারের পতনের মাধ্যমে বিএনপি শান্ত হবে। কোন প্রকারের হামলা, মামলা গ্রেফতার আতঙ্ক বিএনপিকে আর দাবাতে পারবে না।

 

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, এই সরকার বিএনপিকে ভয় পায় কারণ বিএনপি এখন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে। আর সকল আন্দেলনে বিএনপির ব্যাপক ঐক্যবদ্ধ শক্তি কাজ করছে। এছাড়া ও আমরা বলতে চাই এই সরকারের সময় আর বেশিদিন বাকি নেই। যে কোন ভাবেই হোক না কেন এই এবারের নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই হবে।

 

বর্তমানে এই সরকার আমাদের ২৮ তারিখের সমাবেশকে বাঞ্চাল করতে উঠে পরে লেগেছে। কিন্তু এটাতে কোন লাভ হবে না, আমরা বর্তমানে কঠোর অবস্থানে রয়েছি আর বর্তমানে যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এই সরকার এটাকে এখন আর দেশের মানুষ ভয় পায় না। আমরা নানা কৌশল অবলম্বন করে ঢাকার মহাসমাবেশে লাখো নেতাকর্মী নিয়ে গিয়ে সমাবেশ সফল করবো।

 

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন যুগের চিন্তাকে বলেন, আমরা বর্তমানে এই সরকারের পতন ঘন্টা বাজাতে ব্যাপক প্রস্তুতি রেখিছি। আর বর্তমানে এই সরকারের কর্থা বার্তা শুনেই মানুষ বুঝতে পারছে এই সরকার ভীত হয়ে উঠেছে। যার কারণে দেশের জনগণকে ভয়ভীতি দেখিয়ে আবারো ক্ষমতায় থাকতে চাচ্ছে।

 

কিন্তু এই সময় আর হবে, এবাওে আমরা কোন মূল্যে অবৈধ নির্বাচন হতে দেব না। আর বর্তমানে আমাদের বিভিন্ন নেতাকর্মীরা ধরপাক্কর শুরু করেছে আমি বলতে চাই। আর ধরপাক্কর করে লাভ নেই, কারণ বর্তমানে আমাদের সকল সমাবেশ সফল হচ্ছে কারণ এখন তৃণমূলের নেতাকর্মীরা জেগে উঠেছে যে কোন মূল্যে সকল বাধা উপেক্ষা করেই নারায়ণগঞ্জ বিএনপির ঢাকার মহা-সমাবেশে অংশগ্রহণ করবে।

 

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, আমাদের উপরে এই সরকার স্টিম রুলার চালাচ্ছে কিন্তু কোনভাবেই আমাদের জমাতে পারছে না। কারণ বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বিগতদিন থেকে শক্তিশালী কোনভাবেই এই সরকার বিএনপিকে দাবিয়ে রাখতে সক্ষম হবে না।

 

ইতিমধ্যে আমাদের বহু নেতাকর্মীদের গ্রেফতার করেছে এই সরকারের পুলিশবাহিনী কালকে ও আজকে মিলিয়ে মহানগরের প্রায় ১৮জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে এই সরকার। কিন্তু কোনভাবেই আমাদের দাবিয়ে রাখতে সক্ষম হচ্ছে না। সামনে আমাদের আরো কর্মসূচি আসছে আমরা তখন ব্যাপকভাবে এই স্বৈরাচারি পতন করবে আর এই সরকার যদি মনে করে থাকে এটা এলাভেনের আন্দোলনের মতো লগি বৈঠা দিয়ে মানুষ মারবে এটা ভূল বলা চলে।

 

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব যুগের চিন্তাকে বলেন, এই সরকার চায় আরো ক্ষমতায় থেকে দেশকে লুটে পুটে খেতে কিন্তু কোনভাবেই এবার এটা সম্ভব নয়। আমরা বর্তমানে আরো কঠোর আন্দোলনের দিকে যাচ্ছি আর ইতিমধ্যে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে কিন্তু কোন ভাবেই এই সরকার আমাদের দমাতে পারবে না।

 

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল যুগের চিন্তাকে বলেন, মহানগর যুবদল বর্তমানে বিগত দিন থেকে অনকটাই ঐক্যবদ্ধ যে কোন বাধা উপেক্ষা করেই আমরা রাজপথে থাকতে শিখেছি। আর গ্রেফতার আতঙ্ক এটা বিএনপির জন্য নতুন কিছু নয় এটা বর্তমানে বিএনপির নিয়মিত ঘটনায় পরিনত হয়েছে যাকে বর্তমানে আমরা পরোয়া করি না। আর সামনে আসছে আমাদের কঠোর কর্মসূচি কোনভাবেই এই সরকার বিএনপি নেতাকর্মী আটকে রাখতে পারবে না।

 

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি যুগের চিন্তাকে বলেন, এই সরকারের সাথে এখন দেশের জনগণ আর নেই, সকলেই চায় এ সরকারের পদত্যাগ। যার কারণে বর্তমানে বিএনপির নেতাকর্মীরা রাজপথে এই স্বৈরাচারী সরকারের পতনের লক্ষ্যে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আর এই সকলজিয়া পরিবারকে ভয় পায় যার কারণে তারা কোন প্রকারের কর্মসূচির ডাক দিলেই এই সরকার বিএনপির নেতাকর্মীদের উপরে তাদের পুলিশবাহিনী লেলিয়ে দেয়। এবার ও আগামী ২৮ তারিখের সমাবেশকে ঘিরে নেতাকর্মীরা গ্রেফতার হওয়া শুরু করেছে।

 

ইতিমধ্যে প্রায় অর্ধশত নেতকর্মী গ্রেফতার হয়েছে। কিন্তু কোনভাবেই এই সরকার আমাদের আর বাধা দিয়ে দাবিয়ে রাখতে পারেেব না। যে কোন মূল্যে আমরা সকল সমাবেশ সফল করেছে এটা ও করবো, আর সামনের আন্দোলনে বর্তমান থেকে আরো জোড়ালো ভূমিকা রাখবে নারায়ণগঞ্জ জেলা যুবদল।

 

মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ যুগের চিন্তাকে বলেন, আমরা বর্তমানে রাজপথে রয়েছি, রাজপথেই থাকবো এখন যত যা কিছু হোক না কেন, এই রাজপথ থেকে যে পর্যন্ত জনগণের সকল চাহিদা পূরণ না হবে আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবে না। ইতিমধ্যে আমাদের যুবদলের কয়েকটি নেতকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এখন নেতকার্মীরা বর্তমানে এল্যাড রয়েছে। আর বর্তমানে ঢাকায় যেতে ব্যাপক প্রস্তুতি রেখেছি। আর আশা করছি সেই পোগ্রামে নারায়ণগঞ্জ মহানগর যুবদল ব্যাপক ভূমিকা পালন করতে পারবে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন