Logo
Logo
×

রাজনীতি

জনগণ থেকে দুরত্ব বেড়েছে এমপিদের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৮:৫২ পিএম

জনগণ থেকে দুরত্ব বেড়েছে এমপিদের
Swapno

 

# নিজের জনপ্রিয়তায় পাশ করে আসতে হবে : প্রধানমন্ত্রী
# নাগরিক সেবা পেতে ভোগান্তি পোহাতে হয়

 

 

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ উৎকন্ঠা বিরাজ করছে। কেননা নির্বাচনের সময় অতি সন্নিকটে এসেছে। সপ্তাহ দুয়েক পড়ে নির্বাচনের তপসিল ঘোষনা হতে পারে। সেই অনুপাতে জানুয়ারির প্রথম দিকে নির্বাচন হতে পারে। বিএনপি ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ নিয়ে এক রহস্যময় কৌশল করছে দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা দলটি। কিন্তু তাদের কৌশলকে ব্যর্থ করার জন্য প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

 

এদিকে নারায়ণগঞ্জের-৫ টি আসনের মাঝে ৩টিতে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য রয়েছে। তবে নানা কারনে তারা তাদের এলাকার মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। মানুষকে নাগরিক সেবা পেতে এমপিদের কাছে গিয়ে নানা ভোগান্তি পোহাতে হয়। তবে এবার আগে থেকে আওয়ামী লীগের হাই কমান্ড থেকে বার বার বলা হচ্ছে আাগমী নির্বাচন হবে চ্যালেঞ্জিং। আওয়ামী লীগ বরাবর বলে আসছে এবারের নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ হবে। আর এজন্য ক্ষমতাসীন দল থেকে যাারা জনপ্রিয় ব্যক্তি জরিপের ভিত্তিতে তাদের মনোনয়ন দেয়া হবে।

 

জানা যায়, জরিপের ভিত্তিতে যোগ্যদের মনোনয়ন দেওয়া হবে উল্লেখ্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, এবার নির্বাচন কঠিন হবে। কারণ ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে চলেছে। সংসদ-সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এই সংসদে যারা আছেন তাদের অনেকে মনোনয়ন নাও পেতে পারেন। যোগ্যতা দিয়ে এবার মনোনয়ন পেতে হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। যারা মনোনয়ন পাবে  তাদের নিজ যোগ্যতায় জয়ী হয়ে আসতে হবে।

 

নৌকা যাকে দেওয়া হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাকে জয়ী করতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে জয় সহজ হবে না। জিততে হলে জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তা বাড়ানোর আহ্বান জানান সংসদ সদস্যদের। সকল এমপিরা এবার মনোনয়ন নাও পেতে পারেন। মনোনয়ন পান না পান, নৌকার বিরোধিতা করা যাবে না। যারা নৌকার বিরোধিতা করবেন, তাদের রাজনীতি চিরতরে শেষ বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। রোববার (২২ অক্টোবর) আওয়ামী লীগের সংসদীয় দলের এক বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

 

নির্বাচনের ষড়যন্ত্রের কথা উল্লেখ্য করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক একটি মহল বাংলাদেশে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নির্বাচন হলে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে। আর অনির্বাচিত সরকার ক্ষমতায় এলে তাদের ইচ্ছেমতো বাংলাদেশ পরিচালিত করা যাবে। এজন্যই নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। বিএনপি শেষ মুহূর্তে নির্বাচনে আসতে পারে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, বিএনপি ভোটে না এলে মনোনয়ন-বাণিজ্য করবে কীভাবে? তারা মনোনয়ন-বাণিজ্য করার জন্য ভোটে আসতে পারে। পরে নির্বাচন বিতর্কিত করতে নানা অজুহাতে ভোট বর্জন করতে পারে। বিএনপি নির্বাচন বর্জন করলেও সুষ্ঠু ভোট হবে। এক্ষেত্রে বেশি বেশি ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে। এ জন্য জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন তিনি।

 

দলীয় সুত্রমতে জানা যায়, সভায় নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান জোরালো বক্তব্য দেন। শামীম ওসমান বিএনপি-জামায়াতের বিভিন্ন ষড়যন্ত্রের কথা তুলে ধরেন। সাংসদ শামীম ওসমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রয়োজনে আমাকে মনোনয়ন দিয়েন না। কিন্তু দলীয় মনোনয়নের বিষয়ে সতর্ক থাকতে হবে। যিনি জিতে আসতে পারবেন তাকে মনোনয়ন দেবেন। এখন জেলায় জেলায় খন্দকার মোশতাকরা আছে। ওরা আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য কাজ করছে। ওদের চিহ্নিত করতে হবে। সাবধান থাকতে হবে।

 

দলীয় সূত্রমতে, নারায়ণগঞ্জে সাংসদ শামীম ওসমান তার নিজ দলের একটি অংশকে উদ্দেশ্য করে প্রায় সভায় তাদের খন্দকার মোশতাক হিসেবে অবহিত করেন। এছাড়া তার অনুসারীরা দক্ষিণ মেরুরর ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধিকে মীর জাফর বলে আখ্যায়িত করেন। ১৯ অক্টোবর জেলা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায়ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল একই দলের দক্ষিন মেরুর জনপ্রতিনিধিকে মীর জাফর বলেন।

 

তবে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবার নৌকার মনোনয়ন নিয়ে কিছুটা ব্যাকফুটে রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধমহল। একই সাথে তাদের থেকে কোন অংশে পিছিয়ে নেই নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে তাদের জনপ্রিয়তা এবার অনেকটা তলানিতে রয়েছে। কেননা স্থানীয়দের সাথে এমপিদের দুরত্ব তৈরী হয়ে রয়েছে। যদিও সবাই দল থেকে মনোনয়ন পাবে বলে আশাবাদী।

 

তাই প্রধানমন্ত্রীর মন্তব্যের পর কার কপাল পুড়তে যাচ্ছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এছাড়া দল থেকে মনোনয়ন পেলেও যে আগের মত সহজে জয় পাবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে আগামী মাসেই তফসিল ঘোষনা হওয়ার পর সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এস.এ/জেসি  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন