Logo
Logo
×

রাজনীতি

ঘর-বাড়ি ছাড়া বিএনপির নেতারা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম

ঘর-বাড়ি ছাড়া বিএনপির নেতারা
Swapno

 

# গ্রেফতার এড়াতে অবস্থান পরিবর্তন করে সমাবেশে যোগ দেয়ার প্রত্যয়

 

 

দীর্ঘ দেড় যুগের ও বেশি সময় ধরে ক্ষমতার বাহিরে দেশের সবচাইতে বড় বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু গত বছর থেকেই বিভিন্ন ইস্যুতে বিএনপি’র কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ। সমাবেশে হচ্ছে ব্যাপক জনসমাগম। প্রায় কর্মসূচিতে বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় নেতাকর্মীরা। চালানো হচ্ছে হামলা। ডাকা হচ্ছে পাল্টা সমাবেশ। সংঘর্ষের ঘটনা ঘটেছে বিভিন্ন স্থানে।

 

এসব ঘটনায় মামলা করেছে পুলিশ। আর বেশির ভাগ মামলার আসামি করা হয়েছে বিএনপি’র নেতাকর্মীরা। বর্তমানে সরকার পতনের ১ দফা দাবি নিয়ে রাজপথে ব্যাপক আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে দলটির নেতাকর্মীরা। ইতিমধ্যে ১ দফা দাবির কয়েকটি সমাবেশ ঘিরে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে। গত ১৮ অক্টোবর ঢাকায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছিলো যাকে ঘিরে রাজনৈতিক মাঠ অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছিলো।

 

এমনকি সেই জনসমাবেশকে কেন্দ্র করে বিএনপির প্রায় ২০ থেকে ৩০ জন নেতাকর্মী গ্রেফতারের হয়ে ছিলো। এরপর থেকে গ্রেফতার আতঙ্কে ঘর ছাড়া বিএনপির নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় গত ১৮ অক্টোবর জনসমাবেশ থেকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দেওয়া হয় যাকে ঘিরে নতুন করে বিএনপির নেতকার্মীরা ফের ধরপাক্করের কবলে। এদিকে নেতাকর্মীরা মহাসমাবেশকে সফল করতে স্বত্বঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

 

কিন্তু তাদের এই প্রস্তুতিকে বাঞ্চাল ও ঢাকার মহাসমাবেশকে বাঞ্চাল করতে ইতিমধ্যে বিগতদিনের মতো গ্রেফতার আতঙ্ক দিয়ে যাচ্ছে বিএনপি এমনটাই দাবি করছেন নেতাকর্মীরা। বর্তমানে ধরপাক্কারের ভয়ে ও আগামী ২৮ অক্টোবরের মহাসমাবেশকে সফল করার লক্ষে গাঁ বাঁচিয়ে ঘর ছাড়া বিএনপির নেতাকর্মীরা। বিএনপির বেশি কিছু নেতাকর্মীর সাথে যোগাযোগ করে খবর পাওয়া গেলো বর্তমানে কেউ নিজস্ব বাস ভবনে বসবাস করতে পারে না। সকলেই ফ্যামিলি থেকে আলাদাভাবে বসবাস করছে। কিন্তু সকলের দাবি এই মহাসমাবেশ সফল হবেই যদি নেতা গ্রেফতার হয় কর্মীরা এই সমাবেশ সফল করবে। 

 

দলীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনে নারায়ণগঞ্জ থেকে বিএনপির প্রায় ৭০ জনের মতো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এমনকি বর্তমানে গত বছরের নানা নাশকতা মামলাগুলোকে আবারো জাগিয়ে তোলা হয়েছে বলে দাবি করছে দলটির নেতৃবৃন্দ। যার কারণে এসব মামলায় গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়েছেন অনেকে। তবে মামলা হামলা হলেও ২৮ তারিখের ঢাকার মহাসমাবেশ সফল করবে বলে বলে জানিয়েছেন দলটির নেতারা।

 

তাদের ভাষ্য, আগামী ২৮ তারিখের মহাসমাবেশ অনেকটাই জরুরী আর এই সমাবেশ থেকেই বিএনপির চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। তারপর থেকেই থেমে না থেকে চলমান আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। সরকার পতন হওয়ার আগমুহুর্ত পর্যন্ত বিএনপি রাজপথের আন্দোলন বন্ধ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। বর্তমানে আত্মগোপনে থেকে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন জেলা বিএনপি, মহানগর বিএনপি, জেলা যুবদল, মহানগর যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, মহানগর স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদল।

 

এছাড়া আরো সকল নেতৃবৃন্দগণ বর্তমানে এদের থেকে বহু নেতাকর্মী গ্রেফতার হয়েছে কিন্তু সকলের মনোবল এখনো চাঙ্গা এই মনোবল নিয়েই রাজপথে ব্যাপক ভূমিকা দেখাতে চায় বিএনপি। এদিকে ঘর ছাড়া বিএনপির নতুন কোন বিষয় নয় এটা বিগত দিনে ও এই সরকার বিএনপিকে ঘর ছাড়া রেখেছে এবার চূড়ান্ত আন্দোলনের সময়ে ও ঘর ছাড়া রেখেছে কিন্তু নেতাকর্মীরা বলছে, আমরা এই সরকারের পতন নিয়ে যেহেতু মাঠে নেমে ঘর ছাড়া হয়েছি এই সরকারের পতনের মাধ্যমেই আবার নিজ গ্রহে ফিরে আসবো।

 

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ২৮ তারিখ যে কর্মসূচি হবে, সেটা মানুষের ভোটের অধিকার পুনঃউদ্ধার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া, নিরপেক্ষ নির্বাচন, সংসদ ভেঙ্গে দেয়া। সারাদেশ থেকে নেতাকর্মীরা এই মহাসমাবেশে যোগদান করবে। আমরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু  কয়েকদিন যাবৎ নেতাকর্মীদের ডিবি পুলিশ দিয়ে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, তারা গায়েবি মামলা দিচ্ছে। প্রশাসনের কাজ হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা।

 

জনগণের যানমাল রক্ষা করা। কিন্তু তারা নিরহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এটা কোন গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ না। এই সরকার একটা রাষ্ট্রের প্রশাসন যন্ত্রটাই নষ্ট করে দিচ্ছে। যেখানে গণতান্ত্রিক রাষ্ট্রে মিছিল সমাবেশ করতে প্রশাসন সাহায্য করবে সেখানে তারা বাধা দিচ্ছে, অন্যায় করছে। তবুও আমাদের নেতাকর্মী এগুলো উপেক্ষা করে মহাসমাবেশে অংশগ্রহন করবে। তিনি আরও বলেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে জীবনকে বাজি রেখে গণতন্ত্র উদ্ধারের জন্য যুদ্ধ করেছি। এবারও আমরা তাই করবো।

 

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, ইতিমধ্যে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে এই পুলিশ গত কয়েকদিনে নারায়ণগঞ্জ থেকে প্রায় ৭০ জনের মতো নেতাকর্মীকে গ্রেফতার করেছে এই পুলিশবাহিনী। যার কারণে বর্তমানে নেতকার্মীরা এল্যাড থেকে আত্মগোপনে থেকে আগামী ২৮ তারিখের আন্দোলনের প্রস্তুতি নিয়ে রেখেছে।

 

ইতিমধ্যে এই পুলিশের নির্যাতনে কোন বিএনপির নেতাকর্মী নিজগ্রহে থাকতে পারছে না। অনেকে এখন থেকেই ঢাকায় অবস্থান শুরু করে দিয়েছে। এখন এই সরকার যেভাবেই এই কর্মসূচি বাঞ্চাল করতে চেষ্টা করুক না কেন আমরা নেতকর্মীরা ঘর ছাড়া হয়ে ও আগামী ২৮ তারিখের মহাসমাবেশ সফল করবো।

 

বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ বলেন, ‘সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হবে। তারপর ধারাবাহিক ভাবে অবস্থান কর্মসূচিও আসতে পারে। আমরা সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীকে মহাসমাবেশে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। এছাড়াও বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। অনেক নেতাকর্মীকে পুলিশ রাতের আধারে বাড়ি বাড়ি থেকে গ্রেফতার করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও জানান, আগামী ২৮ শে অক্টোবর বন্দর থানা বিএনপির পক্ষ থেকে আমরা কয়েক হাজার নেতাকর্মী মহাসমাবেশ যোগ দেবো।

 

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি যুগের চিন্তাকে বলেন, ‘আগামী ২৮ তারিখের সমাবেশকে ঘিরে নেতাকর্মীরা গ্রেফতার হওয়া শুরু করেছে। ইতিমধ্যে প্রায় অর্ধশত নেতকর্মী গ্রেফতার হয়েছে। কিন্তু কোনভাবেই এই সরকার আমাদের আর বাধা দিয়ে দাবিয়ে রাখতে পারবে না। যে কোন মূল্যে আমরা সকল সমাবেশ সফল করেছি এটা ও করবো, আর সামনের আন্দোলনে বর্তমান থেকে আরো জোড়ালো ভূমিকা রাখবে নারায়ণগঞ্জ জেলা যুবদল।’

 

মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ যুগের চিন্তাকে বলেন, ‘আমরা বর্তমানে রাজপথে রয়েছি, রাজপথেই থাকবো এখন যত যা কিছু হোক না কেন, এই রাজপথ থেকে যে পর্যন্ত জনগণের সকল চাহিদা পূরণ না হবে আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবে না। ইতিমধ্যে আমাদের যুবদলের কয়েকটি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আর বর্তমানে ঢাকায় যেতে ব্যাপক প্রস্তুতি রেখেছি। আর আশা করছি সেই প্রোগ্রামে নারায়ণগঞ্জ মহানগর যুবদল ব্যাপক ভূমিকা পালন করতে পারবে।’ এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন