নারায়ণগঞ্জ-৩ আসনে প্রস্তুত হচ্ছে জাতীয় পার্টির বিকল্প প্রার্থী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০১:১৮ পিএম
আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অত্যান্ত সন্নিকটে শীঘ্র্ই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের ভীড় সমতালে বৃদ্ধি পাচ্ছে। তারাই আলোকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টিরও এবার অদ্বিতীয় প্রার্থীর আলোচনা শোনা যাচ্ছে।
দশম সংসদ নির্বাচন থেকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টি সাংসদ হিসেবে নেতৃত্ব দিচ্ছেন লিয়াকত হোসেন খোকা। টানা দ্বিতীয় বারের মত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনটি জাতীয় পার্টির দখলে থাকায় স্থানীয় আওয়ামীলীগ নেতার কাছে বর্তমান জাতীয় পার্টির সাংসদ বিষফোড়া হয়ে উঠেছেন।
যার কারণে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের জাতীয় পার্টির সাংসদকে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য করেছেন। তবে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনটি জাতীয় পার্টি কোন ক্রমেই হাত ছাড়া করতে চাচ্ছে না তারাই ধারাবাহিকাতায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির বিকল্প প্রার্থী নিয়োগের মাধ্যমে আসনটি দখলে রাখতে চাচ্ছে জাতীয় পার্টি।
সূত্র বলছে, টানা তৃতীয় বারের মত নারায়ণগঞ্জ-৩ আসনটি জাতীয় পার্টি দখলে রাখতে চায়। দীর্ঘ কয়েক বছর ধরেই আসনটি জাতীয় পার্টির দখলে আসনটি জাতীয় পার্টির দখলে রাখতে মরিয়া জাতীয় পার্টির নীতি নির্ধারকরা। কারণ টানা দ্বিতীয় বারের মত আসনটি দখলে নিতে পাড়লে আসনটি জাতীয় পার্টির আসন হিসেবে পরিচিতি লাভ করবে।
কিন্তু স্থানীয় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা এক সূরে একই বাক্যে দাবি করছে আওয়ামীলীগের নীতি নির্ধারকদের কাছে আসনটি পূণরায় নৌকার মনোনীত প্রার্থী মনোনয়ন দেয়ার মাধ্যমে ফিরিয়ে দেয়া হয়। এছাড়া বর্তমান জাতীয় পার্টির সংসদ লিয়াকত হোসেন খোকা সাথে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের রয়েছে চরম বিরোধ।
সে সকল বিষয়বস্তু আওয়ামীলীগের নীতি নির্ধারকরাও এখন অবগত। যার পরিপ্রেক্ষিতে নারাযণগঞ্জ-(সোনারগাঁ) আসনের কাঁচপুর এলাকায় শান্তি সমাবেশে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জে একটি এলাকায় জাতীয় পার্টির এমপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। কাজেই ওই এলাকাকে মানুষকে রক্ষার জন্য মানুষ নৌকা মার্কা চায়।
এ সিট জাতীয় পার্টির সিট না। বড় বড় কথা বলেন জাতীয় পার্টির ভাইয়েরা। ভিন্নভাবে নির্বাচন করে দেখেন কয়সিট পান, পায়ের তলায় মাটি আছে কি না দেখেন। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্যের এমন বক্তব্যে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও জাতীয় পার্টিতে শুরু হয়েছে চরম হতাশা।
কিন্তু জাতীয় পার্টির নীতি নির্ধারকরা আসনটি ধরে রাখতে নারায়ণগঞ্জ(সোনারগাঁ) আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত করছে। সূত্র মতে, ২০১৩ সালের দিকে তৎকালীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য থেকে জাতীয় পার্টিকে ভেঙ্গে দুভাগে বিভক্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যান হন কাজী জাফর এবং সে সময়কার জাতীয় পার্টির আরেক প্রেসিডিয়াম সদস্য গোলাম মসীহ এরশাদের জাতীয় পার্টিকে ত্যাগ করে কাজী জাফরের নেতৃত্বে গঠিত জাতীয় পার্টির মহাসচিব হন।
পরবর্তীতে ২০১৪ সালের দিকে কাজী জাফরের সঙ্গ ত্যাগ করে গোলাম মসীহ বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পান। যিনি পূর্বে ২০১৫ হতে জুলাই ২০২০ সাল পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসি’র স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে আবারও ২০২২ সালের ১১ এপ্রিল পূণরায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির রাজনৈতিক সচিব করা হয়। কিন্তু তার পৈতিক ভিটা নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে তার পিতা মরহুম আব্দুল আউয়াল আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য ও সোনারগাঁয়ের সাবেক বিধায়ক এবং মরহুম আব্দুল আউয়ালের তৃতীয় পুত্র গোলাম মসীহ।
গোলাম মসীহ পৈতিক ভিটা নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে হওয়ায় একজন হেভীওয়েট ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে সফল ভাবে দায়িত্বপালনকারী হওয়ায় আগামী দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টি থেকে গোলাম মসীহকে নিয়ে ভাবছে জাতীয় পার্টির নীতি নির্ধারকরা।
যার পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে এবার জোটগত সিদ্ধান্তে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লিয়াকত হোসেন খোকার পাশাপাশি বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির রাজনৈতিক সচিব গোলাম মসীহকে প্রস্তার করা হতে পারে। যার কারণে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকার বিকল্প হিসেবে বেগম রওশন এরশাদ এমপির রাজনৈতিক সচিব গোলাম মসীহকেও ভাবা হচ্ছে। এন.হুসেইন রনী /জেসি


