মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদের বাসায় ডিবি পুলিশের তল্লাশি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০৭:৪৮ পিএম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র এডভোকেট জনাব শামসুদ্দিন আহমেদের পুত্র নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের বাড়িতে ডিবি পুলিশ তল্লাশী চালিয়েছে।গতকাল (২৫ অক্টোবর) রাত ২ ঘটিকায় ৫ জন ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
বাসার ভারাটিয়া সূত্রে জানা গেছে, রাত ২ টার দিকে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদকে বিনা ওয়ারেন্টে গ্রেফতারের উদ্দেশ্য কয়েকজন ডিবি পুলিশ অভিযান চালায়। কিš‘ বাসার বাহিরে তালা ঝুলতে দেখলে ও কয়েকবার নক করে পরে কোন খোঁজ না পেয়ে তারা ¯’ান ত্যাগ করেন। একজন বিজ্ঞ আইনজীবীর বাসায় ডিবি পুলিশের এমন তল্লাশী কর্মকান্ডে নিন্দা জানিয়েছে আইনজীবীবৃন্দ ও বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দরা।


