Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জে বিএনপির আরও পাঁচ নেতা আটক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম

না.গঞ্জে বিএনপির আরও পাঁচ নেতা আটক
Swapno

 

নারায়ণগঞ্জে বিএনপির আরও পাঁচ নেতাকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল বুধবার (২৫ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতারা এই অভিযোগ আনেন।

 

আটককৃতরা হলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বোরহান ব্যাপারী, ফতুল্লার কাশীপুর ইউনিয়ন ৩নং ৩য়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শেখ জামাল, রূপগঞ্জ সদর উনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জালালউদ্দিন, কাশিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, রূপগঞ্জে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা মোঃ ফারুক।

 

বিএনপি নেতারা জানান, আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ভীতি ছড়িয়ে দিতেই পুলিশ এই ধরপাকড় চালাচ্ছে। অতীতেও প্রতিটি সমাবেশের আগে পুলিশের এমন আচরণ দেখা গেছে। এস.এ/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন