সেলিম ওসমানের গণসংবর্ধনায় বিটু’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০৯:২৮ পিএম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমানের গণসংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন চৌধুরী বিটু’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে বন্দর উপজেলার সমরক্ষেত্র মাঠে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা তাদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমানের গণ সংবর্ধনা দেয়। বন্দর উপজেলা চেয়ারম্যান এম.এ রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমান। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ১৮নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী বিটু’র নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগদান করে।
এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন, ১৮নং ওয়ার্ড যুব সংহতির সভাপতি তানভীর আহমেদ অমি, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম সাজিদ, মোঃ কাজল দেওয়ান, মোঃ মোজাম্মেল মুন্সি, রনি, সানি, যশু, স্বাধীন প্রধান, টুটুল হোসেন, হোসেন, শুক্কুর মাহমুদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এস.এ/জেসি


