শামীম-সেলিমের বক্তৃতা শেষের আগেই চেয়ার ফাঁকা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৩:১৫ পিএম
সেলিম ওসমান সাপোর্টার ফোরাম এর আয়োজনে গতকাল বিকালে বন্দর উপজেলার সমরক্ষেত্র মাঠে নারায়ণগঞ্জের সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমান’কে গণ সংবর্ধনা দেওয়া হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান। অনুষ্ঠান শুরু হবার আগে বিকেল ৩টায় থেকে সমরক্ষেত্র মাঠে বন্দর উপজেলার কয়েকজন জনপ্রতিনিধি, রাজনীতিবিধ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিছিল নিয়ে মাঠে যোগদেয়। পরে বিকেল ৫টায় গিতাপাঠের মাধ্যমে মঞ্চে উঠেন অতিথিরা।
এর পরে সংসদ সেলিম ওসমানের একটি উন্নয়ন প্রকল্পের ভিডিও ও বিভিন্ন জনপ্রতিনিধিদের দেওয়া সাক্ষাৎকার প্রজেক্টরে দেখানো হয়। পরে ভিডিও দেখানো শেষ হলে শুরু করা হয় বক্তব্য। কিন্তু বক্তব্য চলাকালীন সময় দেখা যায় মঞ্চের সামনে সম্মনিত অতিথিদের আসন ছাড়া পেচনে বাকি সব চেয়ার খালি।
সেই সময় প্রধান অতিথি শামীম ওসমান ও সেলিম ওসমান কেউই বক্তব্য রাখেন নি। তাদের বক্তব্য দেওয়ার আগেই মিছিলে আসা সকল লোক চলে যান। সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠানে মঞ্চ ও সম্মানিত অতিথি ছাড়া আর বাকি এক-দুই শত লোক ছাড়া কেউ নেই। কিন্তু জনপ্রতিনিধিরা যে সকল মিছিল নিয়ে আসেছে, সেই মিছিলের কোন লোক নেই।
অনুষ্ঠান শেষ হবার আগেই তারা চলে গিয়েছে। অনেকে আবার একই মিছিল বার বার নিয়ে এসেছেন। এবিষয়ে নাম না প্রক্যাশ্যে একজন বলেন, আমাদের সমাবেশ নিয়ে এসেছে এক ঘন্টার কথা বলে। আর আমাদের কিছু টাকা দিয়েছে তাই আমরা এসেছি। আমাদের সাথে আসা অনেকে চলে গেছে, আমিও চলে যাবো। এন.হুসেইন রনী /জেসি


