Logo
Logo
×

রাজনীতি

মৃত্যু ঝুঁকিতে শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৮:৫২ পিএম

মৃত্যু ঝুঁকিতে শামীম ওসমান
Swapno

 

# নিজ মুখেই তিনি বারবার নিজের মৃত্যু ঝুঁকির কথা জানিয়ে আসছেন

 

 

সারা বাংলাদেশে আলোচিত সমালোচিত একজন প্রভাবশালী রাজনীতিবীদ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। এই নামটি এখন নারায়ণগঞ্জের গণ্ডি পেড়িয়ে দেশের সকল অঞ্চলকে ভেদ করে পাশ্ববর্তী দেশেগুলোতেও পরিচিতি লাভ করছে। কারণ রাজনৈতিক সভা সমাবেশে বক্তৃতায় জনসম্মুখে ব্যাপক তর্জন গর্জন ও নানা রকম তীর্যক ও আকর্ষিত মন্তব্য করে নেট দুনিয়ার সুবাধে দেশের গন্ডি পেড়িয়ে অন্যান্য দেশেও আলোচিত হয়েছেন।

 

নেট দুনিয়ার সুবাধে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে পরিচিতি পেলেও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল বিশেষ করে বিএনপি জামায়াতের দ্বারা ষড়যন্ত্রের কথা উল্লেখ করতে গিয়ে রাজনৈতিক বিভিন্ন সভা সমাবেশে বক্তৃতায় বলছেন আমাকে মেরে ফেলা হতে পারে। তিনি এটাও উল্লেখ করেছেন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষিত হলেই বিএনপি জামায়াত তাকে মেরে ফেলতে পারেন এমনটা আশঙ্কা করছেন। একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির মুখ থেকে একে একে টানা দুবার এমন মন্তব্য জনমনে প্রশ্ন দেখা দিয়েছে তিনি কি আসলেই মৃত্যু ঝুঁকিতে রয়েছেন?

 

সূত্র মতে, গত ১৯ আগস্ট ফতুল্লা ডিআইটি মাঠে ফতুল্লা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আঘাত আসবে ধৈর্য্য ধরে তা মোকাবেলা করা হবে। আমাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। এরকম চক্রান্ত আগেও হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে বেঁচে আছি।

 

পরবর্তীতে গত ১৬ অক্টোবর ‘বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ এই স্লোগানে বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ শামীম ওসমান সমাবেশের আয়োজন করেন। যেখানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর এই সমাবেশেও বক্তৃতায় শামীম ওসমান বলেন আমাকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে।

 

সর্বশেষ এই বক্তৃতার মাস না পেরুতেই গত ২৪ অক্টোবর সন্ধ্যায় মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারেও বিএনপি জামায়তকে মন্তব্য করতে গিয়ে বলেন, তফসিল ঘোষণার পর তাদের এই তর্জন গর্জন বিদেশী প্রভুদের যেই আশ্বাস, ঝুলিয়ে রাখা মুলা, যখন দেখবে কাজ হচ্ছে না তখনই তারা মেলিটারী ব্যাকডাউন। হ্যা মে বি। ওই সময় শামীম ওসমান থাকবে না। হয়তো আমাকে মেরে ফেলা হবে। যেমন ২০০০ সালের ১৬ জুন মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল।

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ বাংলাদেশ আওয়ামীলীগের একজন প্রভাবশালী এমপি হওয়া সত্ত্বেও এ কে এম শামীম ওসমান খোদ নিজেই গত ৩ মাস যাবৎ বিভিন্ন সভা সমাবেশ থেকে মিডিয়ার সাক্ষাৎকারে উল্লেখিত করছেন তাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। তার এমন মন্তব্য পর থেকে রীতিমত জনমনেও আলোচনা সমালোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। কারণ গত তিনমাস ধরে তার মন্তব্যেই উল্লেখিত হয়েছে তিনি মৃত্যু ঝুঁকিতে রয়েছেন।

 

তবে সাধারণ মানুষের ভাষ্যমতে, একজন নাগরিক যখনই মৃত্যু ঝুঁকিতে থাকেন তখন প্রশাসনিক প্রক্রিয়ায় আইনের আশ্রয় নেন। কিন্তু একজন সাংসদ বরাবর বলছেন মৃত্যু ঝুঁকিতে রয়েছেন তার জন্য আইনের আশ্রয় নেয়াটাই শ্রেয়। এস.এ/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন