Logo
Logo
×

রাজনীতি

মহাসমাবেশকে ঘিরে কৌশলী বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৯:২৮ পিএম

মহাসমাবেশকে ঘিরে কৌশলী বিএনপি
Swapno

 

# জনস্রোত থামানো যাবেনা : এড. সাখাওয়াত
# গ্রেফতার এড়াতে সবাই কৌশল অবলম্বন করেছে : খোকন

 

 

সরকার পতনের এক দফা দাবি আদায়ের আন্দোলনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন অনেকটাই উত্তপ্ত রেখেছে বিএনপি। দফায় দফায় আন্দোলনের মাধ্যমে নেতাকর্মীদের জাগিয়ে তুলে এবার চূড়ান্ত আন্দোলনের দিকে ঝুঁকছে দলটি। ইতিমধ্যে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি যে সমাবেশের মাধ্যমে সরকার পতনের আন্দোলন আরো কঠোর হওয়ার সম্ভবনা রয়েছে বলছে দলটির নেতাকর্মীরা।

 

ইতিমধ্যে এই মহা-সমাবেশকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে দেশজুড়ে। বাকি নেই নারায়ণগঞ্জ ও অল্প কিছুদিনে এই জেলার প্রায় অর্ধশতর বেশি নেতকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মুঠোফোনে কর্মীদের কাছে বার্তা দিচ্ছেন নেতারা। আর তা হচ্ছে, যেকোন উপায়ে পুলিশি গ্রেপ্তার এড়িয়ে নিজ বাসা বাড়ি থেকে সরে যাবার জন্য।

 

ইতিমধ্যে বিএনপির বেশির ভাগ নেতাকর্মী কৌশল অবলম্বন করে নিজ বাসস্থান ত্যাগ করেছেন। আর নানা কৌশলে কর্মীদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন দলটির মূল নেতৃবৃন্দরা। আর সকল নেতাকর্মীদের বিভিন্নভাবে নির্দেশ দিয়ে যাচ্ছেন ২৮ তারিখের মহা-সমাবেশ সফল করতে যাকে ঘিরে বেশির ভাগ বিএনপির নেতাকর্মী ইতিমধ্যে নারায়ণগঞ্জ ছেড়ে ঢাকার উদ্দেশ্যে ছুটছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশে ২৮ তারিখের মহা-সমাবেশ ঘোষণা দেওয়ার পর থেকেই নেতাকর্মীরা নিজ নিজ গ্রহস্থলে আসতে পারছে না। সকলেই ঘর ছাড়া হয়ে কৌশলে সমাবেশ সফলের প্রস্তুতি নিয়ে আসছেন। এদিকে নিয়মিত নেতাকর্মীদের বাসায় ডিবি পুলিশ তল্লাশি দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে প্রায় অর্ধশত নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছেন। এছাড়া ও গতকাল মহানগর যুবদলের সদস্য সচিবের বাড়িতে হানা দিয়েছেন ডিবি পুলিশ।

 

নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী জানা গেছে, ২৮ তারিখের ঢাকার মহা-সমাবেশকে নিয়ে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা বিএনপিকে ভয়ভীতি দেখিয়ে মহা-সমাবেশ বাঞ্চালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা বর্তমানে আমাদের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ যার কারণে তারা আমাদের বাধা দিয়ে দাবিয়ে রাখতে পারছে না। নেতকর্মীরা আরো বলেছে, বর্তমানে এই সরকারের নীল নকশা আর কাছে আসবে না। তারা দীর্ঘ ১৫ বছর বিএনপির নেতকার্মীদের যেভাবে দাবিয়ে রাখতে পারেনি।

 

আশা করছি শধু এবার নয় সামনে যতগুলো আন্দোলন আসবে একটির মধ্যে ও এই সরকারের পুলিশ বাহানী আমাদের গ্রেফতারের ভয় দেখিয়ে আটকে রাখতে পারবে না, কারণ বর্তমানে আমরা কৌশল অবলম্বন করেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আর ইতিমধ্যে আমাদের নারায়ণগঞ্জের বলা চলে ৭০% নেতাকর্মীই ঢাকায় অবস্থান করছেন।

 

আর যার বর্তমানে রয়েছে তারা ও কৌশলেই আছে যার কারণে পুলিশ নেতাকর্মীদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে পরবে কিন্তু আর কাউকে গ্রেফতারের নাগালে আনতে পারবে না। বিএনপির এই গুরত্বপূর্ন মহা-সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ বিএনপির ব্যাপক প্রস্তুতি রয়েছে আর এই সমাবেশ যে কোন মূল্যে জনশ্রোতের মাধ্যমে সফল হবে ইনশাআল্লাহ।

 

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, এই সরকার ও তাদের নেতকর্মীরা বর্তমানে ভীত হয়ে পরেছেন। তারা বিএনপিকে ভয় পায়, জিয়া পরিবারকে ভয় পায় এখন তারা ভয় পাচ্ছে ২৮ তারিখ ঢাকার মহা-সমাবেশকে যার কারণে তারা বর্তমানে আমাদের নেতাকর্মীদের দফায় দফায় গ্রেফতার করে যাচ্ছে এমনকি অনেকের বাড়িতে তল্লাশি ও চালিয়ে আসছে কোন ওয়ারেন্ট ছাড়াই আমরা এই কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই।

 

আমি বলতে চাই এখন আমাদের নেতাকর্মীরা কৌশল জানে তারা নানা কৌশলে আন্দোলন সফল করবে। আমাদের নারায়ণগঞ্জ বিএনপি প্রস্তুত এই মহা-সমাবেশে জনস্রোত সৃষ্টি করতে।

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, যখই আমাদের কোন দলীয় কর্মসূচির ডাক আসে তখনই এই সরকারের ভয়ে তার পুলিশ বাহিনীদের বিএনপির নেতকর্মীদের উপরে লেলিয়ে দেয়। এই মহা-সমাবেশকে ঘিরে এই চিত্র দেখা যাচ্ছে বর্তমানে নেতকার্মীদের গ্রেফতার করে যাচ্ছে পুলিশ এছাড়া ও গ্রেফতারের পাশাপাশি নেতাকর্মীদের থেকে বাণিজ্যও করছে।

 

এমন অবস্থায় আমরা কর্মীদের সরে থাকার পরামর্শ দিচ্ছি। এমনকি ও আমরা যে যার যার মতো যথাস্থানে রয়েছি। ২৮ অক্টোবরের সমাবেশ যেকোন মূল্যে আমরা সফল করবো। সেজন্য যথাসম্ভব প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা কৌশলে আছি কোন নেতাকর্মী এখন আর গ্রেফতারের কবলে পড়বে না, সকলেই কৌশলে রয়েছে।

 

মহানগর বিএনপির সদস্য সচি আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, বর্তমানে আমরা রাজপথে রয়েছি কোনভাবেই আমাদের দাবিয়ে রাখতে পারবে না এই সরকার। বর্তমানে আমাদের নেতাকর্মীরা কৌশল অবলম্বন করা শিখে গেছে। কোনভাবেই আমাদের নেতাকর্মীদের দাবিয়ে রাখতে পারবে না এই সরকার ও তাদের প্রশাসন আমরা বর্তমানে ঐক্যবদ্ধ রয়েছি। আর এই ২৮ তারিখের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি রেখেছি।

 

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, এই সরকার এখন বিএনপিকে ভয় পায় যার কারণে তারা এখন বিএনপির সকল প্রকারের ছোট হোক বড় হোক সব আন্দোলনকে ভয় পায়। তারা বুঝতে পেরেছে তাদের সময় শেষ হয়ে আসছে। যার কারণে তারা এখন পাগল হয়ে গেছে কি করবে না করবে বুঝতে পারছে না। বর্তমানে ২৮ তারিখের মহাসমাবেশকে ঘিরে এই সরকার তার প্রশাসন দিয়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে ও গ্রেফতার করছে।

 

কিন্তু আমি বলতে চাই গ্রেফতার এড়িয়ে থাকার জন্য আলাদা নির্দেশনা প্রয়োজন হয় না কর্মীদের। কর্মীরা নিজে থেকেই বুঝতে পারেন তাদের এখন সরে থাকা উচিত। সেই অনুযায়ী সক্রিয় নেতাকর্মীরা নিজ বাসায় থাকা বন্ধ করেছেন অনেক আগে থেকেই। আর বর্তমানে নারায়ণগঞ্জ বিএনপি বেশির ভাগই ঢাকার মাটিতে পৌঁছে গেছে। এখন নেতকর্মীদের একই উদ্দেশ্য কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ইতিমধ্যে এই পতন ঘটাতে নেতকর্মীরা প্রস্তুত ও ঐক্যবদ্ধ।

 

মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ যুগের চিন্তাকে বলেন, সমাবেশকে সফল করতে আমাদের প্রস্তুতি আগে যেমন ছিলো এই মহা-সমাবেশকে ঘিরে আরো ব্যাপক প্রস্তুতি রয়েছে। কিন্তু এই সরকার চায় এই মহাসমাবেশ বাঞ্চাল করতে যার কারণে তারা আমাদের নেতকর্মীদের গ্রেফতার করছে। কিন্তু যে কোন মূল্যে এই সমাবেশ সফল হবে।

 

বর্তমানে আমাদের নেতাকর্মীদের সাথে আলাপ হয়েছে তারা কৌশল অবলম্বন করেই আছে। গতকাল আমরা বাসায় ডিবি পুলিশ তল্লাশি চালিয়েছে পরে আমাকে না পেয়ে তারা এসে পরেছে। আমার মতো এমন অনেক নেতাকর্মীর বাসায় পুলিশ হানা দিয়েছে কিন্তু না পেয়ে তারা স্থান ত্যাগ করে চলে আসছে। এখন বিএনপি কৌশলীভাবেই সামনের দিকে এগিয়ে যাবে।

 

মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর যুগের চিন্তাকে বলেন, আমাদের নেতাকর্মীদের বর্তমানে নির্যাতন ও হয়রানি করছে এই সরকার। বর্তমানে আমাদের ধরপাক্কর চলছে কিন্তু আমাদের নির্দেশনা মোতাবেক নেতাকর্মীরা নিরাপদ রয়েছে আর আগামী ২৮ তারিখে আমরা ঢাকার যাবো ও এই সমাবেশ সফল করবো কোন বাধাকে আমরা এখন ভয় পাই না উপেক্ষা করেই আন্দোলণ সংগ্রামে ঝাঁপিয়ে পরি। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন