Logo
Logo
×

রাজনীতি

বন্দরে বিএনপির আরও দুই নেতাকর্মী গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৯:৩৪ পিএম

বন্দরে বিএনপির আরও দুই নেতাকর্মী গ্রেপ্তার
Swapno

 

২৮ অক্টোবর বিএনপি সমাবেশকে সামনে রেখে আওয়ামীলীগের কার্যলয় ভাংচুর ও ককটেল বিস্ফোরনের মামলায় বন্দরে আরো ২ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তাকৃতদের বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ২৬(১১)২২ নং থানায় মামলায় আদালতে প্রেরন করা হয়।

 

গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকর্মীরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়াবাস কলাবাড়ী এলাকার মৃত সিরাজুল মিয়ার ছেলে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব (৫৫) ও একই এলাকার মৃত তৌফিক মিয়ার ছেলে বিএনপি কর্মী বাতেন মিয়া (৪২)। এর আগে গত বুধবার (২৫ অক্টাবর) রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে বিএনপি একাধিক নেতা গনমাধ্যমকে জানান, আগামী ২৮ অক্টোবর বিএনপি সমাবেশকে বাধাগ্রস্থ্য করার জন্য আওয়ামীলীগ সরকারের পেটুয়া বাহিনীদের নিরীহ বিএনপি নেতাকর্মী পিছনে লেলিয়ে দিয়েছে। বন্দরে বিএনপি নেতাকর্মীরা বাসায় থাকতে পারছে না। সকল বাধা উপেক্ষা করে বিএনপি সমাবেশকে সফল করব আমরা।

 

পুলিশ জানিয়েছে, বন্দর থানার রুটিন মাফিক অভিযানে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়। উল্লেখিত, ২০২২ইং সালের ১৯ নভেম্বর বিকেলে বিএনপি নেতাকর্মীরা নাশকতার জন্য বন্দরে কবিলের মোড়স্থ ২৩নং ওয়ার্ডের আওয়ামীলীগের কার্যলয় ভাংচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটনায়। এস.এ/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন