রানা-বাবুর নেতৃত্বে গতি ফিরছে মহানগর স্বেচ্ছাসেবকদলে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৯:৪২ পিএম
# ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশেও শক্তি দেখাবে তারা
ঝিমিয়ে পড়া গতিহীন আন্দোলন সংগ্রামে একটি নিষ্ক্রিয় সংগঠন হিসেবে পরিচিত ছিল নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদল। এছাড়া নারায়ণগঞ্জ মহানগরে স্বেচ্ছাসেবকদলের মত সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার ইচ্ছেমত প্রোশন থেকে বিরত থাকত বিএনপি সমর্থিত কর্মীরা।
কিন্তু এই ঝিমিয়ে পড়া গতিহীন নিশক্রিয় ভূমিকায় থাকা একটি দূর্বল সংগঠন থেকে গতিশীল সক্রিয় সংগঠন পরিণত করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের নব নেতৃত্বে নিযুক্ত আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা এবং সদস্য সচিব মমিনুর রহমান বাবু।
সূত্র বলছে, গত ২৯ আগস্ট নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের নবগঠিত কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের কমিটিতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত ইসলাম রানাকে আহ্বায়ক ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুকে সদস্য সচিব করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের কমিটি অনুমোদন দেন।
তাদের দ্বারা কমিটি অনুমোদনের পর থেকেই পাল্টো যেতে থাকে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের রাজনীতি। কারণ তারা নেতৃত্বে অধিষ্ঠিত হওয়ার পর থেকেই ধীরে ধীরে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের ব্যানারে প্রতিটি কর্মসূচিতেই নেতাকর্মীদের উপস্থিতি দীর্ঘ হতে থাকে। যার কারণে ঢাকাসহ নারায়ণগঞ্জের বেশ কিছু কর্মসূচিতে মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা এবং সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে মহানগর বিএনপি সকল সংগঠনের মধ্যে সর্ব বৃহৎ শোডাউন করে ব্যাপক আলোচিত হয়েছেন।
এছাড়া মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতৃত্ব পাবার অত্যান্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের মাধ্যমে এবং ইউনিট কমিটি গঠনও প্রক্রিয়াধীন। যার কারণে ধীরে ধীরে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদল শক্তিশালী সংগঠনে রূপ ধারণ করেছে। তবে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের পূর্বের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ঢিমেতালে চলা নিশক্রিয় একটি সংগঠন ছিল মহানগর স্বেচ্ছাসেবকদল।
দলীয় আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তৎকালীন সভাপতি আবুল কাউছার আশা এবং ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার অনুউপস্থিতি থেকে কমিটি গঠন থেকে শুরু করে নানা বিষয়ে গড়িমসির কারণে মহানগর বিএনপিতে একটি দূর্বল সংগনে রূপ দেয়। তবে নবগঠিত কমিটির মাধ্যমে তাদের নেতৃত্বের পরিবর্তন ঘটলে সেই দূর্বল সংগঠনকেই ধীরে ধীরে শক্তিশালী সংগঠনের রূপ দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের নব নেতৃত্বে নিযুক্ত আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা এবং সদস্য সচিব মমিনুর রহমান বাবু।
তৃণমূলের নেতাকর্মীদের মতে, আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা এবং সদস্য সচিব মমিনুর রহমান বাবু তাদের মাধ্যমেই এখন ছন্দে ফিরেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদল। এছাড়া আগামী দিনে মহানগর বিএনপির সকল সংগঠনের মধ্যে একটি গতিশীল শক্তিশালী সংগঠন হিসেবে খুব শীঘ্রই জায়গা করে নিবে। এস.এ/জেসি


