মহাসমাবেশে রোজেলের নেতৃত্বে বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০৮:৫৯ পিএম
সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় বিএনপি আয়োজিত মহাসমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিশাল শোডাউন করে মহাসমাবেশে যোগদান করেন।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় ঢাকা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের আয়োজন করা হয়। সকাল থেকেই রোজেলের নির্দেশনায় ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ নয়াপল্টনে অবস্থান নিতে থাকে। পরববর্তীতে রোজেলের নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ বিশাল শোডাউন করে মহাসমাবেশে যোগ দেন।
এ সময় জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃনন্দ।


