রানা-বাবুর নেতৃত্বে কাফনের কাপড় পরে স্বেচ্ছাসেবকদলের অভিনব মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০৯:০৭ পিএম
সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় বিএনপি আয়োজিত মহাসমাবেশে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে ঢাকার রাজপথে কাফনের কাপড় পরে অভিনব একটি বিশাল শোডাউন করে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের নিয়ে যোগদান করেছে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় ঢাকা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের আয়োজন করা হয়। সকাল ১১টার দিকে মহাসমাবেশে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে কাফনের কাপড় পরে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের নিয়ে অভিনব এক বিশাল মিছিল করে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে মহাসমাবেশে যোগ দেন।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম কামালউদ্দিন মীর্জা জনি, যুগ্ম আহ্বায়ক সাহেব উল্লাহ রোমান, হামিদুর রহমান সুমন, দুলাল হোসেন, শাহিন আহম্মেদ, আক্তার হোসেন,মাহাদী হাসান মিঠু, রাকিব আহমেদ ডালিম প্রধান, ভিপি নজরুল ইসলাম, রেজাউল করিম, শাকিল আহমেদ, আক্তার হোসেন, রাইয়ান হক, আহ্বায়ক কমিটির সদস্য আমান শিকদার (দপ্তরের দায়িত্বে) ,হাসানুজ্জামান লিমন (সহ-দপ্তরের দায়িত্বে), শরিফুর রহমান, জাকির হোসেন জুয়েল,সাইফুল ইসলাম,মুনতাছির রহমান স্বপন, রাজা মিয়া, রুহুল আমিন, আমিনুল ইসলাম, আনিছুর রহমান রানা, উজ্জল হোসেন, আক্তার হোসেন টুটুল,মিজানুর রহমান, রবিউল ইসলাম রবি, আরমান সরদার, আনিছুল হক বাবু,গোলাম মোস্তফা,মনির হোসেন (১১ নং ওয়ার্ড), রুবেল হোসেন (গোগনগর), মাহবুব হোসেন, বাধন মজুমদার, মাহাবুবুর রহমান, জামাল হোসেন, মানিক মন্ডল, বোরহান ঢালী, লুৎফুর রহমান লিটন, ইসমাইল খান মো. আলমগীর, জুবায়ের আহমেদ রোহান,আকিব কাউসার, মনির হোসেন (১২ নং ওয়ার্ড),আনোয়ার হোসেন আনু, মো. শাহাবুদ্দিন, রোমান ইসলাম, আফসার কাজীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


