মহাসমাবেশে সাবেক সাংসদ আঙ্গুরের নেতৃত্বে বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম
সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় বিএনপি আয়োজিত মহাসমাবেশে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সফল সাংসদ আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে আড়াইহাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দদের নিয়ে ঢাকার রাজপথে বিশাল এক শোডাউন করে মহাসমাবেশে যোগদান করে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় ঢাকা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের আয়োজন করা হয়। সকাল থেকেই আড়াইহাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ নয়াপল্টনে অবস্থান নিতে থাকে। পরববর্তীতে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সফল সাংসদ আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে আড়াইহাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ বিশাল এক শোডাউন করে মহাসমাবেশে যোগদান করেন।
এ সময় আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে উপস্থিত ছিলেন, আড়াইহাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।


