মহাসমাবেশে স্বপন-রশুর নেতৃত্বে মহানগর কৃষকলের শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০৯:৩৫ পিএম
সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় বিএনপি আয়োজিত মহাসমাবেশে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন ও সাধারন সম্পাদক রশিদুর রহমান রশু'র নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর কৃষকলের নেতৃবৃন্দ বিশাল শোডাউন করে মহাসমাবেশে যোগদান করেন।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় ঢাকা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের আয়োজন করা হয়। সকাল থেকেই নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন ও সাধারন সম্পাদক রশিদুর রহমান রশু'র নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর কৃষকলের নেতৃবৃন্দ নয়াপল্টনে অবস্থান নিতে থাকে। পরববর্তীতে নারায়ণগঞ্জ মহানগর কৃষকলের সর্বস্তরের নেতৃবৃন্দ বিশাল শোডাউন করে মহাসমাবেশে যোগ দেন।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন ও সাধারন সম্পাদক রশিদুর রহমান রশু'র নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ মহানগর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির নাহিদ সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন খাঁন সহ-সভাপতি মাহাবুব হাসান জুলহাস, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, দপ্তর সম্পাদক শওকত খন্দকার, সদর থানা আহবায়ক রানা মজিব, সদস্য সচিব রানা মুন্সি, রিটন দে, রিপন মাতাব্বর, রফিক হাওলাদার, আল মামুন, আক্তার হোসেন অপু, মহিউদ্দিন শুভ, রাসেল আহমেদ মনির, মোঃ শহীদ মোঃ মাসুদ আহমেদ, ওসমান গনি, মোঃ মুসা, ইমন, ফারুক মাল, মোঃ মামুন, ইয়াসিন খান, মোঃ মিরান, বন্দর থানার নুরুল্লাহ্ খন্দকার, ফারুক হোসেন, বন্দর উপজেলার বাবু মেম্বার, মোঃ ইব্রাহিম,মোঃ মামুন, আলীরটেক ইউনিয়নের সভাপতি মোঃ মোক্তার হোসেন সাধারন সম্পাদক আইয়ুব আলী, মোঃ লিমন, ১৩ নং ওয়ার্ডের মোঃ আরিফ, আলীনুর, মুসা, সাইফুল, মাহাবুব, বাবুল, শের শাহ্ রনি, সাগর, জালাল সহ আরও অনেকে।


