Logo
Logo
×

রাজনীতি

সাখাওয়াত-টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির নজরকাড়া শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৩:৪১ পিএম

সাখাওয়াত-টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির নজরকাড়া শোডাউন
Swapno

 
সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে ঢাকার মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে  কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে নজরকাড়া বিশাল শোডাউন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

 

 

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 

 


এর আগে, সকাল ১১টার দিকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে মহাসমাবেশে যোগদান করেন।

 

 

এদিকে কেন্দ্র ঘোষিত বিএনপি'র মহাসমাবেশকে সফল করতে সকাল থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে পৃথক পৃথকভাবে মিছিল নিয়ে মতিঝিল বি আরটিসি ভবনের সামনে এসে জড়ো হতে থাকে।
 

 


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান।

 

 

মাকিদ মোস্তাকিম শিপলু, কামরুল হাসান চুন্নু সাউদ, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি'র সভাপতি শাহেন শাহ্ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান।

 

 

সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন