Logo
Logo
×

রাজনীতি

হাই-বাদলের নেতৃত্বে শান্তি সমাবেশে না.ঞ্জ জেলা আ.লীগের যোগদান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৩:৪২ পিএম

হাই-বাদলের নেতৃত্বে শান্তি সমাবেশে না.ঞ্জ জেলা আ.লীগের যোগদান
Swapno


বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাই ও সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মোঃ শহিদ বাদলের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।

 

 

এসময় মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান বাচ্চু, আরজু রহমান ভূঁইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সদস্য হাজী আমজাদ হোসেন, শামসুজ্জামান ভাষানী, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা।

 

 

তথ্য ও গবেষণা সম্পাদক মাহাবুবুর রহমান লিটন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের অন্যতম কার্যকরী সদস্য এরফান হোসেন দীপ, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন বিএ, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মাহাদী হাছান রবিন, জেলা আওয়ামীলীগ নেতা হাজী জসিম উদ্দিন।

 

 

সালাউদ্দিন, তাবিবুল কাদির তমাল, আবদুল মতিন পাগলা, শফিকুল ইসলাম লিটন, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক এ.বি.এম আজহারুল ইসলাম, আক্তার সুকুম, নজরুল ইসলাম, আনোয়ার মেম্বার, ছাত্রলীগ নেতা কবির প্রধান, সিয়াম, খোকন সহ প্রমুখ। এসময় ঢাকার রাজপথ ‘জয় বাংলা- জয় বঙ্গবন্ধু’র শ্লোগানে মুখরিত করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন