হ-র-ত-া-ল সমর্থনে জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুবের মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৭:০৭ পিএম
কেন্দ্র ঘোষিত হরতালকে সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুব রহমানের নেতৃত্বে বিশাল মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল।
রবিবার (২৯ অক্টোবর) রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুব রহমানের নেতৃত্বে হরতালকে সমর্থন জানিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে হরতালকে সমর্থন জানিয়ে স্লোগান দেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


