কেন্দ্রীয় কর্মসূচিতে না.গঞ্জ আ’লীগের দাপট
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৭:৪০ পিএম
ঢাকার যেকোন রাজনৈতিক কর্মসূচীতে সব সময়ই বড় ধরণের অবদান রাখে রাজধানী লাগোয়া নারায়ণগঞ্জ এর রাজনৈতিক দলগুলো। এর আগেও জেলা আওয়ামী লীগের নেত্রী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বিভিন্ন সমাবেশে বলেছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের লোক না হলে ঢাকার কর্মসূচী অসম্পূর্ণ থেকে যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি বলে আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
গতকাল ঢাকা বায়তুল মোকারম কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশেও ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সরব উপস্থিতি। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের একাধিক নেতা তাদের সমর্থকদের নিয়ে সেই আয়োজনে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর আওয়ামী লীগ, বন্দর উপজেলা আওয়ামী লীগ, নারায়ণগঞ্জের বিভিন্ন আসনের আওয়ামী লীগের সাংসদগণ, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। সকাল থেকেই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা ঘুরে ঢাকামুখী শত শত বাস ট্রাকে করে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা ও থানা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢাকায় প্রবেশ করতে দেখা যায়। তবে যাবার পথে তাদের বহনকারী কোন যানবাহনে তল্লাশি করেতে দেখা যায়নি পুলিশকে।
জানা যায়, গতকাল ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। শনিবার সকাল থেকে সোনারগাঁ, বন্দর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা মহানগর নাট্যমঞ্চের সামনে গিয়ে জড়ো হতে থাকে। পরে দুপুর ২টার পর শামীম ওসমানের নেতৃত্বে তারা সমাবেশস্থলের দিকে অগ্রসর হয়।
এ সময় উল্লেখ যোগ্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, জেলা কৃষকলীগের সভাপতি এডভোকেট ওয়াজেদ আলী খোকন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদসহ নারায়ণগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতাকর্মী ও সমর্থকগণ।
হাজার হাজার নেতা কর্মীসহ আওয়ামী লীগের শান্তি সমাবেশে নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলামের নেতৃত্বে যোগদান করেছেন রূপগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সকাল ১১ টার পর থেকেই রাজধানীর মহানগর নাট্যমঞ্চ এলাকায় রূপগঞ্জ থেকে আসা নেতাকর্মীরা জড়ো হতো থাকেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হাই ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদলের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীগণ।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান বাচ্চু, আরজু রহমান ভূঁইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সদস্য হাজী আমজাদ হোসেন, শামসুজ্জামান ভাষানী, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, তথ্য ও গবেষণা সম্পাদক মাহাবুবুর রহমান লিটন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের অন্যতম কার্যকরী সদস্য এরফান হোসেন দীপ, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেন (বিএ)সহ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নেতৃত্বে সমাবেশে যোগদান করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীগণ এসে জড়ো হয়। এরপর দুপুর সোয়া ২টার দিকে দোয়েল চত্বর থেকে মিছিল নিয়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে এসে সমাবেশে মিলিত হন তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নুসহ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে যোগদান করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। এর আগে মেয়র হানিফ ফ্লাইওভারে মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আহসান হাবিবের নেতৃত্বে নেতা-কর্মীরা মিছিলে নিয়ে সমাবেশে অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন, নাসিক কাউন্সিলর ও ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ কামাল দেওয়ান, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলুসহ মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীগণ।
এছাড়াও কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শান্তি সমাবেশে যোগদান করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ। সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে বাস ও ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। সকালেই ঢাকার গুলিস্তান এলাকায় জড়ো হয় তারা। পরে সেখান থেকে থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন তারা। এস.এ/জেসি


