আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এমপি খোকা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০১:৫৩ পিএম
জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, দেশকে আবারো নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে গতকাল আপনারা দেখেছেন পূর্বের ন্যায় আবরো জালাও পোড়াও করেছে একজন পুলিশ ভাই এবং একজন নিরীহ মানুষ মৃত্যু বরন করেছে, অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, এটা তাদের পরিকল্পিত সন্ত্রাস তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে।
লিয়াকত হোসেন খোকা এমপি গতকাল বিকেলে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা প্রধান উপদেষ্টা বিশিষ্ট নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত।
জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোঃ আশরাফুল ভূইয়া মাকসুদ, সহ সভাপতি মনির মেম্বার, সাধারণ সম্পাদক এবং প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূইয়া মেম্বার।
কামরুজ্জামান মেম্বার, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, শিল্পী বেগম মেম্বার।
জাতীয় পার্টি বারদী ইউনিয়ন সাধারণ সম্পাদক জাকির সরকার, নাছির উদ্দীন মেম্বার বদিউজ্জামাল বধু মেম্বার মিলন মিয়া মেম্বার, জাতীয় যুবসংহতি নেতা আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম ফজলুল হক, ইয়ামিন সুজন, স্হানীয় মহিলা পার্টি নেত্রী মিসেস ময়না বেগম মেম্বার রোকসানা আক্তার, কবির হোসেন মোল্লা, সাইফুল ইসলাম মেম্বার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতা রিপন ভূইয়া।


