Logo
Logo
×

রাজনীতি

রিজভীকে প্রধান আসামি করে ফতুল্লা থানায় মামলা 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৯:১৩ পিএম

রিজভীকে প্রধান আসামি করে ফতুল্লা থানায় মামলা 
Swapno

 

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ভুঁইগড়ে ঢাকা-নারায়ণগঞ্জের মহাসড়কে নাশকতার অভিযোগে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আসামি করে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করে মামলা করেছে পুলিশ।সোমবার (৩০ অক্টোবর) ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বাপ্পী সরদার এ মামলা দায়ের করেন।

 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া। মামলা সূত্রে জানা গেছে, বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রোববার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের ভূঁইগড়ে ককটেল বিস্ফোরণ, সড়কে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির নেতাকর্মীরা।

 

মামলার অন্য আসামিরা হলেন: কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থবিষয়ক সম্পাদক সুমন, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আনোয়ার প্রধান, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, সদস্য সচিব সালাউদ্দিন সালু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, সিনিয়র সহ-সভাপতি সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, যুবদল নেতা শরীফ হোসেন মানিক, কায়েস আহমেদ পল্লব, রতন।

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, রুহুল কবির রিজভীসহ ২৭ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন