সেলিম ওসমানের সাথে থেকে ফণা তোলে কে?
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৯:২৩ পিএম
# অনেকে বলছেন রশীদ-মুকুলের প্রতি ইঙ্গিত করেছেন তিনি
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান চলমান রাজনৈতিক বিষয়বস্তু ও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নানা সময় নানা রকম মন্তব্য করছে। তিনি বিভিন্ন সভা সমাবেশে দাবি করে থাকে দল যার যার সেলিম ওসমান সবার এমনকি সর্ব দলের নেতাকর্মীদের উপস্থিতিতে তার রাজনৈতিক সভা সমাবেশগুলো করে থাকেন।
সর্বদলের নেতাদের সাথে সখ্যতা ঘরে তুলে তার ধারণা ছিল সকলেই তার পাশে থাকবে নির্বাচনকালীন সময়েও তার পাশে থাকবে প্রকাশ্যে না থাকলেও তার বিরোধী হবে না। কিন্তু আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্বে নারায়ণগঞ্জ-৫ আসনেই সেলিম ওসমানের আশে পাশে বসে থেকে বিভিন্ন দলের নেতারা সাম্প্রতিককালে তাকে বাহবা দিলেও নির্বাচনের তফসিল পূর্ব মুহুর্তে তার বিরুদ্ধেই নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হয়ে ফণা তুলতে পারেন। যেটা নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানকে সংবর্ধনা দেয়া হলে সে অনুষ্ঠানেই খোদ নিজেই বলেছেন বন্দরে আমার সাথে থেকে ফণা ধরছেন এই ফণা থাকবে না কিন্তু।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৫ (বন্দর) আসনে টানা দ্বিতীয় বারের মত জাতীয় পার্টির সমর্থনে নির্বাচিত হয়ে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসনটি জাতীয় পার্টির ঘাটি হিসেবে পরিচিত থাকলেও নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান সাংসদ হওয়ার পর থেকে শুধু জাতীয় পার্টিই নয় আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি সর্বদলের নেতাদের নিয়ে সাংসদ হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনে নেতৃত্ব দিচ্ছেন।
কিন্তু নারায়ণগঞ্জ-৫ আসনে বন্দর এলাকায় বিভিন্ন স্থানীয় নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমানের পছন্দের প্রার্থীর বিরুদ্ধে কেউ নির্বাচনে অংশগ্রহণ করে প্রার্থী হলে তাকে নানা ভাবে বিদ্রুপ করে মন্তব্য করতে ছাড়েন না। এমনকি নির্বাচনে সে প্রার্থীর দলীয় নেতাকর্মীদের চাপ প্রয়োগ করে প্রার্থীর ভরাডুবি নিশ্চিত করে তার পছন্দের প্রার্থীকে জয়ী করেন। যেমনটি ২০২১ সালে অনুষ্ঠিত কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের পূর্বে নৌকার মনোনীত প্রার্থীকে নিয়ে করেছিলেন।
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের পূর্বে একটি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কলাগাইচ্ছায় গাঞ্জার নৌকা তালগাছে উঠাইতে গেছেন। উনার বুঝা উচিৎ এইটারে আজকে চেয়ারম্যান বানালে কয়েকদিন পরেই থাকবে না। কোন লুটেরাকে চেয়ারম্যান বানাইয়া আপনার কোন লাভ হবে না। গাঞ্জার নৌকা কখনও তালগাছ দিয়ে উঠবে না। কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী হয়েছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ কাজিম উদ্দিন।
আর এই কাজিম উদ্দিসের পক্ষে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ নির্বাচনে কাজ করলে তাকে নিয়ে বিদ্রুপ করে এ মন্তব্য করে সাংসদ সেলিম ওসমান। এমনকি নৌকার প্রার্থীকে নিয়ে তীর্যক মন্তব্যও করেন। যার কারণে শেষতক নৌকার প্রার্থীর ভরাডুবিও ঘটে।
কিন্তু আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্বে সাম্প্রতিক সময়ে তার আশে পাশে থেকে বিভিন্ন দলের নেতারা সাংসদ সেলিম ওসমানের সাথে একই সুরে সুর মিলিয়ে চললেও দ্বাদশ সাংসদ নির্বাচনকে সামনে রেখে সে সকল নেতারা নিজেদেরকে নারায়ণগঞ্জ-৫ আসনে তাদের নিজ নিজ দল থেকে মনোনয়ন প্রত্যাশা করে প্রার্থী হওয়ার পরই তাদেরকে ইঙ্গিত করে তীর্যক মন্তব্য করতে বাঁধ দেননি সেলিম ওসমান।
গত ২৬ অক্টোবর বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন হয়।উক্ত অনুষ্ঠানে বক্তব্যকালে সাংসদ সেলিম ওসমান বলেন, বন্দরে অনেকেই আমার সাথে মিটিং করে। আমার সাথে থেকেই এখন কিন্তু আবার ফণা ধরছেন। এই ফণা থাকবে না কিন্তু।
তার এমন বক্তব্যে স্পষ্ট ভাবেই বুঝা যায় বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ রশিদ কিছুদিন পূর্বে নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যানার করেন। মূলত তাকে উদ্দেশ্য করেই তার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম ওসমান এমন মন্তব্য করেছেন বলে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের অভিমত।
কারণ সেলিম ওসমানের সাথে মিটিং করে তার আসনেই তার বিপক্ষে প্রার্থী হয়েছেন এম এ রশিদ এটাকেই সাংসদ সেলিম ওসমান কৌশলে স্মরণ করিয়ে তাকে শাশিয়ে দিয়েছেন আমার সাথে থেকে ফণা তুলেছেন এই ফণা থাকবে না। এছাড়া বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল চেয়ারম্যান থাকা অবস্থা থেকেই সেলিম ওসমানের সাথে সখ্যতা ছিল।
কিন্তু আতাউর রহমান মুকুল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তবে সাংসদ সেলিম ওসমানের সাথে সখ্যতা রাখতে গিয়ে বিএনপির রাজনীতি থেকে নিশক্রিয় হয়ে পড়েছিল এবং সেলিম ওসমানের সাথে বিভিন্ন সভা সমাবেশে নিয়মিত দেখা যেত। যার কারণে বিএনপি থেকেও তার দলের নেতাকর্মীরা তাকে বিদ্রুপ করে নানা রকম মন্তব্য করতো।
কিন্তু সাম্প্রতিককালে তিনি বিএনপির রাজনীতিতে আবারও ব্যাপক ভাবে সক্রিয় হয়ে নারায়ণগঞ্জ-৫ (বন্দর) আসনে বিএনপি থেকে সেলিম ওসমানের বিপক্ষে প্রার্থী হওয়ায় জন্য প্রস্তুতি নিচ্ছেন। যার কারণে তার প্রার্থী হওয়ায় বিষয়টি টের পেয়ে সাংসদ সেলিম ওসমান তাকে উদ্দেশ্য করে বলতে পারেন বন্দরে একসাথে মিটিং করে তার দিকেই ফণা তুলা। এস.এ/জেসি


