বিএনপি সমাবেশে গিয়ে ঢাকায় নানা নাশকতায় যুক্ত থাকার অপরাধে মদনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল মাহমুদসহ ৬ বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের রবিবার (২৯ অক্টোবর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত বিএনপির নাশকতা মামলায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার রাতে বন্দর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে মদনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও কাইনালিভিটা এলাকার সিরাজুল ইসলামের ছেলে সোহেল মাহমুদ (৩২), তিনগাঁও এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে মোকলেছ (৫৪), বেজেরগাঁও এলাকার আলী হোসেনের ছেলে শাহিন (৪০), দক্ষিণ লক্ষণ খোলা এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে আরিফুর রহমান (৫৩), উত্তর কলাবাগ এলাকার রাশেদুল ইসলামের ছেলে মাসুম (৩৭), সোনাকান্দা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে শামিম হাসান (৩৭)।
থানা সুত্রে জানা গেছে, গত শনিবার বিএনপি সমাবেশে গিয়ে ঢাকায় নানা নাশকতায় যুক্ত থাকার অপরাধে বন্দরের বিভিন্ন এলাকা থেকে বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল মাহমুদসহ ৬ বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ওই রাতেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বন্দর থানার ভাংচুর ও ককটেল বিস্ফোরন মামলাসহ নানা নাশকতামুলক অভিযোগ থাকায় তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। এস.এ/জেসি


