Logo
Logo
×

রাজনীতি

সাখাওয়াত,টিপু,রানাসহ সকলের বিরুদ্ধে মামলায় বাবুর নিন্দা প্রতিবাদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ১০:৪৫ পিএম

সাখাওয়াত,টিপু,রানাসহ সকলের বিরুদ্ধে মামলায় বাবুর নিন্দা প্রতিবাদ
Swapno

 

নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানার পৃথক দুটি মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এবং সদর থানার মামলায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানাসহ বিএনপি সমর্থিত নেতাদের আসামী করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। 


রবিবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন পরবর্তীতে সোমবার (৩০ অক্টোবর) ফতুল্লা মডেল থানার এসআই মো. বাপ্পি সরদার বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করেন। উক্ত দুটি মামলায়ই আসামী হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। এছাড়া নারায়ণগঞ্জ সদর থানায় এসআই মিজানুর রহমানের মামলায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানাকে আসামী করা হয়েছে।


নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানা মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানাসহ বিএনপি সমর্থিত নেতাদের মামলার আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য মমিনুর রহমান বাবু বলেন, এই হামলা মামলা দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে পরাস্ত করতে পারবে না প্রশাসন। আমরা আমাদের সর্ব শক্তি নিয়ে আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করবই যতই বাধা বিপত্তি আসুক। পরিশেষে বলতে চাই, আমাদের মহানগর বিএনপির দুই অভিভাবক এড সাখাওয়াত হোসেন খান ও এড আবু আল ইউসুফ খান টিপু এবং আমার সহযোদ্ধা শাখাওয়াত ইসলাম রানার বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন