Logo
Logo
×

রাজনীতি

রূপগঞ্জে ছাত্রদল ও যুবদলের নেতৃত্বে সড়ক অবরোধ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১০:০৪ এএম

রূপগঞ্জে ছাত্রদল ও যুবদলের নেতৃত্বে সড়ক অবরোধ
Swapno


রূপগঞ্জে অবরোধের সমর্থনে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেছেন।


মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত রূপগঞ্জ  উপজেলার মহাসড়কের কাঞ্চন ব্রিজ থেকে জলসিঁড়ি পর্যন্ত অবরোধ করেন ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। সকাল ৭টায় কাঞ্চন ব্রিজ এলাকার সড়কে মিছিল বের করে রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ ও সাবেক সহ-সভাপতি মাসুদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী। মিছিল থেকে সড়কে টায়ার জ্বালিয়ে ও পটকা ফুটিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় সড়কে প্রায় ঘণ্টাব্যাপী মিছিল নিয়ে প্রদক্ষিণ ও অবরোধের সমর্থনে নানা স্লোগান দেওয়া হয়।


এ সময় রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা  নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন, অবরোধ চলবে টানা ৭২ ঘণ্টা। আমরা এ সময়জুড়ে রাজপথে থাকবো । মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন দিচ্ছে এবং অবরোধ সফল করছে। আমরা মানুষের অধিকার আদায়ে সর্বদা রাজপথে আছি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন