Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লায় রিজভীসহ বিএনপির ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০২:৪০ পিএম

ফতুল্লায় রিজভীসহ বিএনপির ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
Swapno

 

ফতুল্লার ভুইগড়ে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আসামী করে ২৭ জনের নাম নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো অনেককে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ।

 

 

সোমবার (৩০ অক্টোবর) ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বাপ্পী সরদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া। মামলায় অন্যান্য আসামীরা হলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক সুমন, জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক,সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা

 

 

স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মাহাবুবুর রহমান, সদস্য সচিব সালাউদ্দিন সালু, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুইয়া, সাধারন সম্পাদক জুবায়ের রহমান জিকু, সিনিয়র সহ-সভাপতি সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন প্রমুখ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন