বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে আজমেরী ওসমানের বিক্ষোভ মিছিল
এম সুলতান
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০২:২৩ পিএম
নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ-৫ আসনের মরহুম সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নির্দেশনায় বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, ভাংচুর, হরতাল, অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৩১ অক্টোবর) বিকালে আজমেরী ওসমানের উদ্ধোগ্যে শহরের কলেজ রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করা হয়। এসময় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২নং রেল গেট হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
গতকাল বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, ভাংচুর, হরতাল, অবরোধ কর্মসূচি যেন পালন করতে না পারে ও তাদের কর্মসূচি যেন সফল না হয় তাই বিক্ষোভ মিছিলে আজমেরী ওসমানের নির্দেশনায় জেলার বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আসা হাজারো কর্মী নিয়ে এই বিক্ষোভ মিছিল করা হয়।
সাধারণ জনগণও হরতাল ও অবরোধের বিরুদ্ধে মিছিলে অংশগ্রহন করে। বিক্ষোভ মিছিল শেষ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান করে নেতৃবৃন্দ বলেন, প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ সদর-বন্দর ৫ আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য, নারায়ণগঞ্জের সকল উন্নয়নের একক রুপকার।
নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা, জাতির জনকের নির্মম হত্যার বদলা নেওয়ার যুদ্ধের অন্যতম সেনাপতি, প্রয়াত আলহাজ্ব একেএম নাসিম ওসমান সাহেবের একমাত্র সন্তান, নারায়ণগঞ্জের যুব সমাজের অহংকার ও তারুণ্যের আইকন।
বঞ্চিত মানুষের আশ্রয়স্থল আজমেরী ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ প্রতিটি পাড়া মহল্লায় রাজাকারের দোসর বিএনপি-জামাত জোটকে প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ যুব সমাজ আজ প্রস্তুত। আমরা স্পষ্ট ভাষায় আমাদের নেতা আজমেরী ওসমানের পক্ষ থেকে বলতে চাই, নারায়ণগঞ্জে নাশকতার মাধ্যমে কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড করতে দেওয়া হবে না।
মানবতার মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আজমেরী ওসমানের নেতৃত্বে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। এসময় উপস্থিত ছিলেন, আলী হায়দার খান শামীম, বীর মুক্তিযোদ্ধা আজহার কমিশনার, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা আলহাজ্ব কাজী আমির, মোঃ আব্দুল হামিত মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির সহ বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ।


