Logo
Logo
×

রাজনীতি

সজল ও শাহেদের নেতৃত্বে অবরোধের ২য় দিনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৮:২৯ পিএম

সজল ও শাহেদের নেতৃত্বে অবরোধের ২য় দিনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং
Swapno

 

 

সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপির ডাকা তিনদিনের অবরোধের ২য় দিনে অবরোধ কর্মসূচি সফল করার লক্ষে অবরোধের সমর্থনে নারায়নগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা। বুধবার (১ নভেম্বর ) সকালে শহরের হাজীগঞ্জ থেকে শুরু করে নগর খানপুর দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ বিক্ষোভ মিছিল ও পিকেটিং শেষে করেন।

 

এ সময়ে বিক্ষোভ মিছিল থেকে তারা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন মহানগর যুবদলের নেতৃবৃন্দরা।

 

এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, সরকারের সময় ফুরিয়ে এসেছে। এখন তারা প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এদেশে সাধারণ মানুষ জেগে উঠেছে। বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে দেশের জনগণের সমর্থন রয়েছে। সরকার এখন পালানোর চেষ্টা করছে। হামলা-মামলা ও গ্রেফতার করে রাজপথের আন্দোলন সংগ্রাম থেকে যুবদলের নেতাকর্মীদেরকে দূরে সরিয়ে রাখা যাবে না। এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে যুবদলের নেতাকর্মীরা রাজপথ ছাড়বে। রাজপথে আছি, রাজপথে থাকবো। প্রয়োজনে রাজপথে নিজের রক্ত দিয়ে হলেও এই সরকারের পতন ঘটাবো ইনশাল্লাহ।

 

মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ বলেন, আমরা মহানগর যুবদল রাজপথের আন্দোলণ সক্রিয় ভূমিকা পালন করছি। এখন আমাদের বিরুদ্ধে যতই মামলা ও হামলা করুক এই স্বেরাচারি সরকার আমাদের আর দাবিয়ে রাখতে পারবে না। আমরা বর্তমানে আন্দোলনমুখী রয়েছি। বর্তমানে কেন্দ্র থেকে আমাদের  হরতাল ও তার পর অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে সবগুলো আমরা যথাযথভাবে পালন করছি। আর সামনে আরো যতগুলো কঠোর কর্মসূচি দেওয়া হোক না কেন আমরা রাজপথে থেকে আন্দোলন করে আমাদের সফলতা অর্জন করবো।

 

এ সময় সজল ও শাহেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ অপু, সাবেক সহ- সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মহানগর যুবদল নেতা সাইফুল ইসলাম আপন, কামরুল হাসান, মিনহাজ মিঠু, সম্রাট হাসান সুজন, হাবিবুর রহমান মাসুদ, নুরুজ্জামান, সজিব আহমেদ, সোহেল প্রধান প্রমুখ।

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন