Logo
Logo
×

রাজনীতি

বিএনপির অবরোধ প্রতিরোধে দীপের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৯:২২ পিএম

বিএনপির অবরোধ প্রতিরোধে দীপের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন
Swapno

 

বিএনপির অবরোধ কর্মসূচি প্রতিরোধে টানা ২য় দিনেও সোনারগাঁয়ের ঢাকা-চট্রগ্রাম হাইওয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় শতশত নেতাকর্মী নিয়ে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য এরফান হোসেন দীপ। 


বুধবার (১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় শতশত নেতাকর্মী নিয়ে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন এরফান হোসেন দীপ। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জন্ম এই রাজপথে হয়েছিল, জনগণের অধিকার আদায়ের জন্য। বিএনপির মত ষড়যন্ত্র করে নির্যাতন করে ক্যান্টনমেন্টে জন্ম হয় নাই। বিএনপি কিশের উদ্দেশ্যে রাজনীতি করে সেটা আমাদের বোধগম্য নয় তারা জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটায় অম্বুলেন্সে আগুন দেয় হসপিটালে অগ্নিসংযোগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পিটিয়ে তারা হত্যা করে। তিনি আরও বলেন, আমি বিএনপিকে আহ্বান জানাব এভাবে চোরাগোপ্তা হামলা না করে আমরা শেখ হাসিনার কর্মীরা রাজপথে অবস্থান করছি আপনারা আপনাদের অস্ত্র নিয়ে আসেন এখনই আসেন অস্ত্র নিয়ে আমরা আপনাদের অপেক্ষায় আছি। যদি জনগণকে আঘাত করতে চান এই আঘাতের দাতভাঙ্গা জবাব দেয়া হবে।


এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন