চার মামলা নিয়ে অবরোধের ২য় দিনেও রাজপথে সাখাওয়াত-টিপু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৩:৫২ পিএম
সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপির ডাকা তিনদিনের অবরোধের ২য় দিনে অবরোধ কর্মসূচি সফল করার লক্ষে অবরোধের সমর্থনে নগরীর নিতাইগঞ্জ এলাকায় মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নারায়নগঞ্জ মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে।
গতকাল বুধবার (০১ নভেম্ববর) বিকেল ৩ টায় বিক্ষোভ মিছিলটি নিতাইগঞ্জ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলের সমাপ্তি ঘটে। জানা গেছে, হরতাল ও অবরোধ রাজপথে পালন করতে গিয়ে এক সাথেই সদর থানা, ফতুল্লা থানা (০২)টি ও সিদ্ধিরগঞ্জ থানা এই ৩টি থানায় চার নাশকতা মামলার আসামী হয়ে ও রাজপথে থেকে অবরোধের প্রথম দিন ও দ্বিতীয় দিনের কর্মসূচি ও সাহসীভাবে সফল করেছেন এড. সাখাওয়াত হোসেন খান ও এড. আবু আল ইউসুফ খান টিপু।
এ সময় মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের দাবিয়ে রাখার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে। কিন্তু আমাদের একটাই দাবী, এই জালিম সরকারের পদত্যাগ। এই ফ্যাসিষ্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবেই।
আর ইতিমধ্যে আমার ও আমার সদস্য সচিবের বিরুদ্ধে সদর থানা, ফতুল্লা থানায় (০২) টি, সিদ্ধিরগঞ্জ থানায় এই সরকারের পুলিশবাহিনী মিথ্যা মামলা দায়ের করেছে। কিন্তু আমরা এই মামলা-হামলাকে ভয় পাই না। আমরা সকল বাধা উপক্ষো করেই রাজপথে থেকে আন্দোলনেরন সফলতা ফিরিয়ে আনবো।
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, কেন্দ্র থেকে আমাদের ৩ দিনের অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে। আর ইতিমধ্যে আমরা প্রথম দিনের কর্মসূচি পালন করেছি আজকে দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি পালন করলাম। সকলে আমাদের সমর্থন দিবেন ও পাশে থাকবেন।
আপনাদের সকলকে সাথে নিয়ে এই অবৈধ ফ্যাসিষ্ট সরকারকে পতনে বাধ্য করবো। আর আমাদের বিরুদ্ধে দফায় দফায় মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আমরা এই মামলা-হামলাকে ভয় পাই না। আমরা দেশের ২০ কোটি মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে রাজপথে রয়েছি।
এ সময় সাখাওয়াত ও টিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানযুবদল নেতা সম্রাট হাসান সুজনসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


