অবরোধের ৩য় দিনে টিপুর নেতৃত্বে নগরীতে মহানগর বিএনপির পিকেটিং
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৭:৪৪ পিএম
সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপির ডাকা তিনদিনের অবরোধের ৩য় দিনে অবরোধ কর্মসূচি সফল করার লক্ষে অবরোধের সমর্থনে পাঁচ মামলা মাথায় নিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নগরীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল তিনটায় দিকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। বিক্ষোভ মিছিলটি নগরীর গলাচিপা থেকে শুরু করে কালিরবাজার দিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। জানা গেছে, হরতাল ও অবরোধ রাজপথে পালন করতে গিয়ে এক সাথেই সদর থানা, ফতুল্লা থানা (০২)টি ও সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা এই ৪টি থানায় পাঁচটি নাশকতা মামলার আসামী করে ও দাবিয়ে রাখা যায়নি আবু আল ইউসুফ খান টিপুকে রাজপথে থেকেই নেতৃত্বে দিয়ে অবরোধের শেষ দিনের কর্মসূচি পালন করলেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষপ্তি বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা দীর্ঘ ১৫ বছর যাবৎ রাজপথে সকল মামলা হামলা উপক্ষো করেই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছি। শুধু ৪/৫টি নয় শত মামলা করেও আমাদের দাবিয়ে রাখা সম্ভব নয়। আমরা এখন দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলন করছি। এই আন্দোলনে আমাদের বিজয় সুনিশ্চিত। আর ইতমধ্যে আমাদের ৩দিনের ৭২ ঘন্টা অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছিলো আমরা যথাযথভাবে এই কর্মসূচি পালন করেছি। এখন আমাদের কেন্দ্র আমাদের সামনে যে ধরনের আন্দোলণ কর্মসূচি ঘোষণা করবে আমরা যথযথভাবে পালন করবো ইনশাআল্লাহ।
এ সময় টিপুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান, মহানগর বিএনপি'র সদস্য বরকত উল্লাহ,বন্দর থানা বিএনপি'র সাধারণ সম্পাদক নাজমুল হক রানা,বিএনপি শেখ সেলিম আহমেদ, নাসির উল্লাহ টিপু, আল আরিফ, মহসিন উল্লাহ, আল আমিন, জাহিদ হোসেন, সাইফুল ইসলাম বাবু, শেখ হারুন, কাজী নাঈম, শিপলু সাদিক, মহাসিন মিয়া, পলাশ প্রধান, বন্দর উপজেলা বিএনপি নেতা জাহিদ খন্দকার, তাওলাদ হোসেন, যুবদল নেতা সম্রাট হাসান সুজন,সাইফুল ইসলাম আপন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, শ্রমিক দল নেতা লিটন সেলিম হোসেন, বিল্লাল হোসেনসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুথ।


