সাখাওয়াত-টিুপ-আনোয়ার এর নামে মামলা আল আরিফ’র নিন্দা ও প্রতিবাদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৭:৪৮ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড.আবু আল ইউসুব খান টিপু ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড.এইচ.এম.আনোয়ার প্রধান সহ সকল বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা ও গায়েবি মামলা হওয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ।
এক বিবৃতে ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ জানান, সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি সারা দেশে তিন দিনের চলমান অবরোধ কর্মসূচি পালন করছে। সেই কর্মসূচিতে আমাদের মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব এবং সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সহ আমাদের অনেক নেতাকর্মীদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে বিএনপির চলমান তিন দিনের অবরোধ সপল করার জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানাই।
তিনি আরও বলেন, রাজপথে আছি, রাজপথে থাকব। হামলা-মামলা দিয়ে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। যতো মামলা-হামলা হবে ততোই আন্দোলন হবে। এই সরকারের পতন না ঘটিয়ে রাজপথ থেকে ঘরে ফিরে যাবো না। সেই থাকে বিএনপির আন্দোলনে চলমান মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সকল রাজবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।


