অবরোধের সমর্থনে রানা-বাবুর নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবকদলের বিক্ষ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম
বিএনপির অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা এবং সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে শহরের নিতাইগঞ্জ থেকে শুরু করে মন্ডলপাড়া পুল হয়ে শহরের বঙ্গবন্ধু সড়কে এই বিক্ষোভ মিছিল করেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা সরকার বিরোধী নানামুখী স্লোগানে বঙ্গবন্ধু সড়ক মুখরিত করে তুলেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম কামালউদ্দিন মীর্জা জনি, যুগ্ম আহ্বায়ক সাহেব উল্লাহ রোমান, হামিদুর রহমান সুমন, দুলাল হোসেন, শাহিন আহম্মেদ, আক্তার হোসেন, মাহাদী হাসান মিঠু, রাকিব আহমেদ ডালিম প্রধান, রেজাউল করিম, শাকিল আহমেদ, আক্তার হোসেন, রাইয়ান হক, আহ্বায়ক কমিটির সদস্য আমান শিকদার, হাসানুজ্জামান লিমন, শরিফুর রহমান, জাকির হোসেন জুয়েল, সাইফুল ইসলাম, মুনতাছির রহমান স্বপন, রাজা মিয়া ও রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


