Logo
Logo
×

রাজনীতি

বিএনপির অবরোধ প্রতিরোধে দীপের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৯:৫৩ পিএম

বিএনপির অবরোধ প্রতিরোধে দীপের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল
Swapno


বিএনপির অবরোধ কর্মসূচি প্রতিরোধে টানা ৩য় দিনেও সোনারগাঁয়ের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা  এলাকায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে অবস্থান কর্মসূচি শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল করেন মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য এরফান হোসেন দীপ। 


বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন এরফান হোসেন দীপ। পরবর্তীতে বিশাল এক বিক্ষোভ মিছিল করেন।


এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন