অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে রাজপথ কাঁপাল জোসেফ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ১০:১৭ পিএম
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আলোচিত নেতা মাজহারুল ইসলাম জোসেফ ফের রাজপথ কাঁপাচ্ছে। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নবগঠিত কমিটির পদ বঞ্চিত হয়েও দমে যায়নি। বিএনপির হরতাল অবরোধের সমর্থনে সর্বোচ্চ পরিমাণ নেতাকর্মীদের নিয়ে রাজপথ কাপাচ্ছে সেই আলোচিত যুবদল নেতা জোসেফ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে মহানগর যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় জোসেফের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে বঙ্গবন্ধু সড়ক মুখরিত করে তোলেন।
এ সময় যুবদল নেতা আমির হোসেন, আলী নওশাদ তুষার ও আক্তারুজ্জামান মৃধাসহ মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


