Logo
Logo
×

রাজনীতি

বিএনপি-জামাত এর নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে আজমীর ওসমানের মহড়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০৮:০৮ পিএম

বিএনপি-জামাত এর নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে আজমীর ওসমানের মহড়া
Swapno

 

নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, ভাংচুর, অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি মহড়া অনুষ্ঠিত হয়।

 

 

গতকাল বৃহস্পতিবার(০২ নভেম্বর) সকাল ৯ টায় নগরীর কলেজ রোর্ড এলাকা থেকে শুরু করে খানপুর, সিদ্ধিরগঞ্জ, কাচঁপুর, সাইনবোর্ড, ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোর্ড হয়ে নিতাইগঞ্জ ও ফতুল্লা বিসিক পাগলা বাজার এলাকা ঘুরে আবার চাষাড়া কলেজ রোর্ড এলাকায় এসে এ শান্তি মহড়া সমাপ্ত করা হয়।

 


বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, ভাংচুর, হরতাল, অবরোধ কর্মসূচি যেন পালন করতে না পারে ও তাদের কর্মসূচি যেন সফল না হয় তাই বিক্ষোভ মিছিলে আজমেরী ওসমানের নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের পাড়া-মহল্লা থেকে আসা হাজারো কর্মী নিয়ে এই শান্তি মহড়া করা হয়। সাধারণ জনগণও হরতাল ও অবরোধের বিরুদ্ধে এ শান্তি মহড়ায় অংশগ্রহন করে।

 


শান্তি মহড়া শেষ করে নেতৃবৃন্দ বলেন, প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ সদর-বন্দর ৫ আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য, নারায়ণগঞ্জের সকল উন্নয়নের একক রুপকার, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা, জাতির জনকের নির্মম হত্যার বদলা নেওয়ার যুদ্ধের অন্যতম সেনাপতি, প্রয়াত আলহাজ্ব একেএম নাসিম ওসমান সাহেবের একমাত্র সন্তান।

 

 

নারায়ণগঞ্জের যুব সমাজের অহংকার ও তারুণ্যের আইকন, বঞ্চিত মানুষের আশ্রয়স্থল আজমেরী ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ প্রতিটি পাড়া মহল্লায় রাজাকারের দোসর বিএনপি-জামাত জোটকে প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ যুব সমাজ আজ প্রস্তুত।

 

 

আমরা স্পষ্ট ভাষায় আমাদের নেতা আজমেরী ওসমানের পক্ষ থেকে বলতে চাই, নারায়ণগঞ্জে নাশকতার মাধ্যমে কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড করতে দেওয়া হবে না। মানবতার মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আজমেরী ওসমানের নেতৃত্বে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত।

 

 

এসময় উপস্থিত ছিলেন, আলী হায়দার খান শামীম, বীর মুক্তিযোদ্ধা আজহার কমিশনার, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা আলহাজ্ব কাজী আমির, মোঃ আব্দুল হামিত মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির সহ বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন