Logo
Logo
×

রাজনীতি

উজ্জলের নেতৃত্বে মহানগর যুবলীগের অবরোধ বিরোধী মিছিল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০৮:১০ পিএম

উজ্জলের নেতৃত্বে মহানগর যুবলীগের অবরোধ বিরোধী মিছিল
Swapno


বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জল এর নেতৃত্বে শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার ২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবলীগের নেতাকর্মীরা।

 

 

এসময় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২নং রেল গেইটস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ করেন। এসময় মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, মহানগর যুব লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাভলু, কার্যকরি সদস্য ফয়জুল ইসলাম রুবেল।

 

 

১৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন ভূইঁয়া,  ১৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল খালেদ, ১৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাইয়ুম পারভেজ, হিমেল খান, আবদুর মোতালেব, নেতা ইকবাল বাবু, লিটন চৌধুরী, মামুন শেখ, নাছির, জোনায়েদ, শরীফ হিরা, রাগীব হাসান ভূইয়া সহ প্রমুখ।

 

 

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জল বলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ সব সময় রাজপথে আছে, জননেত্রী শেখ হাসিনার সাথে আছে, বঙ্গবন্ধুর আর্দশের সৈনিকরা যে পর্যন্ত রাজপথে আছে ঐ বিএনপি-জামায়াত এই দেশকে কোন ধ্বংস করতে পারবে না।

 

 

বিএনপি-জামায়াত যদি আবার হরতাল অবরোধ দেয় তাহলে আমরা নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করার জন্য রুখে দাঁড়াবো। জনগনকে নিয়ে আমরা দেশের সম্পদ ও জনগনের জানমাল রক্ষা করবো। তিনি আরও বলেন, আপনারা দেখেছেন যারা আমাদের জানমালের নিরাপত্তা দেয় তারা কিভাবে পুলিশকে পিটিয়ে মেরেছে, যদি তারা ক্ষমতায় আসে তাহলে আপনার আমার কি অবস্থা তারা করবে ?

 

 

তারাতো মারামারি ছাড়া কিছুই করতে পারে না। জননেত্রী শেখ হাসিনা টানা ১৫ বছরে দেশের  অনেক উন্নয়ন করেছে। তাই আমরা দেশে উন্নয়ন চলমান রাখার জন্য আবারও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ৪র্থবারের মতো বিজয় করবো।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন