৩রা নভেম্বর জেলহত্যা দিবস ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির স্মরণে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী, প্রচার সম্পাদক এডঃ হাবিব আল মুজাহিদ পলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান।
ধর্ম বিষয়ক সম্পাদক গাজী আব্দুর রশিদ, অর্থ সম্পাদক কামাল দেওয়ান, উপ-দপ্তর সম্পাদক সানোয়ার তালুকদার, কার্যকরী সদস্য কাউন্সিলর মনিরুজ্জামান, শামীম খাঁ, কাইয়ুম পারভেজ, উত্তম কুমার সাহা, শাহজামাল খোকন, আছিয়া আক্তার সুমি, সোহরাব হোসেন, সাখাওয়াত হোসেন সুমন।
বি.এম.আমির হোসেন, কবীর হোসেন, এডঃ মামুন সিরাজুল মজিদ, সেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ সাদিম আহমদ, আসাদুজ্জামান মোশারফ হোসেন জনি,কৃষক লীগ নেতা সফিকুল ইসলাম লিটন প্রমুখ নেতৃবৃন্দ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় ৪নেতা ও মনির ভাইয়ের স্মরণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ সাব্বির আহমদ ।


