জেল হত্যা দিবস উপলক্ষে জেলা আ.লীগের আলোচনা সভা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৬:২৮ পিএম
৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।
গতকাল শুক্রবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো. শহিদ বাদল এর সঞ্চালনা আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, আলহাজ্ব ইকবাল পারভেজ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক দপ্তর সম্পাদক এম.এ রাসেল। এসময় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় হচ্ছে ৩রা নভেম্বর।
পৃথিবীতে সবচেয়ে নিরাপদ স্থান হলো কারাগার কিন্তু সেদিন ১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্র্যন্তরের ভেতরে নির্মম ভাবে জাতীয় এই চার নেতাকে হত্যা করেছিল ঘাতকরা। বাংলাদেশের ইতিহাসে এই চার নেতাকে বাঙ্গালী জাতি কখনো কোনদিন ভুলবে না।
জাতীয় এই চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইএম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন মুক্তিযোদ্ধের অন্যতম বীর সেনানী। বাংলাদেশের ইতিহাস লেখার অবদান তাদের আত্মত্যাগের মাধ্যমে উৎসর্গ করেছিল আমাদের গোটা বাঙ্গালী জাতিকে। আমরা কখনোই তাদেরকে ভুলবো না।
তারা আমাদের মাঝে বেঁচে থাকবে অনন্তকাল। প্রতি বছর ৩রা নভেম্বর আমরা এই জেলা হত্যা দিবসটি পালন করি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু সহ এই চার নেতার রুহের আত্মার মাগফেরাত কামনা করছি।
সেই সাথে ১৯৮০ সালের দিকে এই আওয়ামী লীগ অফিসে ৩রা নভেম্বর ঘাতকরা আমাদের জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির ভাই হত্যা করেছিলো, আমি তারও আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি আরও বলেন, দেশের বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করছে।
আমাদের নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় তারা হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করছে। আপনারা নেতাকর্মীরা বিএনপির সন্ত্রাসীদের নামের তালিকা ও ঠিকানা লিখে আমাকে দেবেন , আমি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেবো। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এড.হোসনে আরা বাবলী।
সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইহসাক মিয়া, সাবেক সদস্য শামসুজ্জামান ভাষানী, হাজী আমজাদ হোসেন, শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগ নেতা হাজী জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মাহাদী হাছান রবিন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এড.মোখলেছুর রহমান আমির, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন পাগলা।
ইসতিয়াক উদ্দিন জারজিস, জেলা কৃষক লীগের সদস্য সচিব শাহ জামাল খোকন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ভিপি জামির হোসেন রনি, গোগনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সুকুম সহ প্রমুখ।


