Logo
Logo
×

রাজনীতি

উন্নয়ন প্রচারণায় মহা ব্যস্ত, অবরোধ প্রতিরোধে তাঁরা নিখোঁজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৮:৫১ পিএম

উন্নয়ন প্রচারণায় মহা ব্যস্ত, অবরোধ প্রতিরোধে তাঁরা নিখোঁজ
Swapno

 

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মনোনয়ন প্রত্যাশীরা আওয়ামীলীগ সরকারের উন্নায়নের বার্তা প্রচারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত লিফলেট জনসাধারণে বিতরণ করে খুব সহজেই নিজেকে আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী দাবি করছে। ঠিক এমন চিত্রই দেখা গিয়েছিল সাম্প্রতিককালে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামীলীগ সরকারের উন্নায়নের লিফলেট বিতরণ করে নিজেকে সংসদ প্রার্থী হিসেবে জনগণের নিকট প্রচার করতে সোনারগাঁয়ে আওয়ামীলীগ সমর্থিত সংসদ সদস্য প্রার্থীদের।

 

এমনকি ঝড় বৃষ্টি উপেক্ষা করে সোনারগাঁয়ের প্রত্যন্ত এলাকাগুলোতে উন্নানয়নর প্রচার করতে দেখা গিয়েছে এ সকল নেতাদের। কিন্তু এ সকল নেতারাই বিএনপির ডাকা হরতাল অবরোধ প্রতিরোধে রাজপথে ছিল নিষ্ক্রিয়। যার কারণে এ সকল নেতাদের নিয়ে তৃণমূলেরও রয়েছে চরম ক্ষোভ।

 

সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকজন নেতা উন্নায়ন প্রচারে মহাব্যস্ত ছিলেন সাম্প্রতিক সময়ে কিন্তু বিএনপি জামায়াতের বিরুদ্ধে অবরোধ হরতাল প্রতিরোধে রাজপথে তাদের মুখ দর্শন হয়নি। এর মধ্যে অন্যতম হল সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম।

 

যিনি বেশ কয়েকদিন আগে হঠাৎ একটি কর্মী সভায় নিজেকে সাংসদ প্রার্থী হিসেবে ঘোষনা দিয়ে ব্যাপকভাবে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচার করতে ব্যস্ত হয়ে উঠেন এবং বিভিন্ন হাটে মাঠে ঘাটে উন্নায়ন প্রচার করে নিজেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে জাহির করেছেন। কিন্তু উন্নয়ন প্রচারে সক্রিয় থাকলে বিএনপির ডাকা হরতাল অবরোধ প্রতিরোধে মাহফুজুর রহমান কালাম সহ তার সমর্থিত নেতারা রাজপথে ছিলেন নিষ্ক্রিয়।

 

অপরদিকে বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এ.এইচ.এম মাসুদ দুলাল দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামীলীগ সরকারের উন্নায়নের লিফলেট ব্যাপক ভাবে সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে বিতরণ করেছেন। কিন্তু বিএনপি জামায়তও বিরোধী দলের ডাকা হরতাল অবরোধের মত কর্মসূচি প্রতিরোধে রাজপথে ছিলেন নিষ্ক্রিয়।

 

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য দীপক কুমার বণিক দীপু নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় নতুন মুখ হিসেবে সোনারগাঁয়ের জনসাধারণের মাঝে আওয়ামীলীগ সরকারের উন্নায়নের লিফলেট বিতরণ করে নিজেকে ইতিমধ্যেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে জাহির করেছেন।

 

কিন্তু বিএনপি জামায়তও বিরোধী দলের ডাকা হরতাল অবরোধের মত কর্মসূচি প্রতিরোধে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁয়ে ছিলেন তিনি নিষ্ক্রিয়। এছাড়া সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক হাতে গোনা কয়েক মাস ধরে সোনারগাঁয়ের রাজনীতিতে পা বাড়ালেও নিজেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দাবি করে রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

 

তবে নিজেকে প্রার্থী হিসেবে জনমনে জানান দিচ্ছেন আওয়ামীলীগ সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করার মাধ্যমে। কিন্তু আওয়ামীলীগের বিভিন্ন সভা সমাবেশে প্রথম সারিতে তাকে দেখা গেলেও বিএনপি জামায়তও বিরোধী দলের ডাকা হরতাল অবরোধের মত কর্মসূচি প্রতিরোধে রাজপথে ছিলেন নিখোঁজ। কিন্তু এ সকল নেতাদের নিয়ে তৃণমূলের নেতার চরম ক্ষোভ।

 

তৃণমূল নেতাদের মতে, বিএনপি জামায়তকে দমনে রাজপথে থাকে না। তবে উন্নায়ন প্রচারে মহাব্যস্ত থাকে তারা এমনটি সাম্প্রতিককালে সামাজিক মাধ্যমসহ গণমাধ্যমে ফলাও ভাবে প্রচার করেছে তারা। কিন্তু এ সকল নেতারাই বিএনপি জামায়াতের ডাকা হরতাল অবরোধ প্রতিরোধে রাজপথে ছিল না কোন রকম অবস্থান। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন