দেশের নেতৃত্বে প্রধানমন্ত্রীই যোগ্য : শফিক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম
আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল এবং এম আরটি লাইন৬-এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে মতিঝিল আরামবাগে বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল জনসভায় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে যোগদান করেন। শনিবার সকালে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ওই থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হাজ্বী শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে ঢাকার সমাবেশে যোগদান করেন।
এ সময় সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছসেবক লীগ সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে অন্য কেউ এই ভাবে দেশকে এগিয়ে নিতে পারে নাই। আমরা বিশ্বাস করি আগামীতেও দেশের নেতৃত্বে প্রধানমন্ত্রীই যোগ্য। তাই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী যাকে নৌকা দিবে আমরা তাকেই জয়ী করবো।
বিএনপির অবরোধ প্রসঙ্গে এই নেতা জানান, বিএনপি যে ভাবে আবারও ২০১৪ এবং ২০১৮ এর নির্বাচনের আগের মত জালাও পোড়াও আন্দোলনে নেমেছে। মানুষ পুড়িয়ে, বাসে আগুন জালিয়ে মানুষের জয় করা যায় না। এমনকি বিচারপতির বাসভবনে তারা হমালা করেছে। যা মানুষ মেনে নিতে পারে নাই। তারা যেন নির্বাচন বাঞ্চালের পায়তারা করছে তা মানুষজনও বুঝতে পেরেছে। তাই বিএনপির এই অবরোধকে মানুষ প্রত্যাখান করেছে। আমরাও শান্তি মিছিল নিয়ে মানুষের পাশে থেকেছি। এস.এ/জেসি


