Logo
Logo
×

রাজনীতি

অবরোধের সমর্থনে রূপগঞ্জে যুবদল ছাত্রদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ১১:৫৪ এএম

অবরোধের সমর্থনে রূপগঞ্জে যুবদল ছাত্রদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
Swapno

রূপগঞ্জে অবরোধের সমর্থনে রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ ও সাবেক সহ-সভাপতি মাসুদের নেতৃত্বে শতাধিক  ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেছেন।


রবিবার  (৫ নভেম্বর ) সকালে রূপগঞ্জ উপজেলার মহাসড়কে অবরোধ করেন ছাত্রদল-যুবদলের নেতাকর্মীর। এ সময় বিশাল বিক্ষোভ মিছিল করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবরোধের
সমর্থনে নানা স্লোগান দেওয়া হয়।


এ সময় রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু
মোহাম্মদ মাসুম বলেন, অবরোধ চলবে টানা ৪৮
ঘণ্টা। আমরা এ সময়জুড়ে রাজপথে থাকবো । মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন দিচ্ছে এবং
অবরোধ সফল করছে। আমরা মানুষের অধিকার
আদায়ে সর্বদা রাজপথে আছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন