Logo
Logo
×

রাজনীতি

কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ঢাকা সমাবেশে সোনারগাঁ আ.লীগের যোগদান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৮:২৮ পিএম

কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ঢাকা সমাবেশে সোনারগাঁ আ.লীগের যোগদান
Swapno

 

মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সাবেক এমপি ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম কয়েক হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করেছেন।

 

 

গতকাল (৩ নভেম্বর) শনিবার সকালে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী নিয়ে দুপুর বেলা সমাবেশে যোগদান করেন। এ সময় ইঞ্জিনিয়ার মাসুম বলেন, মেট্রোরেল নির্মাণ বাংলাদেশের উন্নয়নের একটি যুগান্তকারী প্রদক্ষেপ। শেখ হাসিনার সাহস আর দৃঢ় মনোবলের জন্য এটা সম্ভব হয়েছে।

 

 

আমরা আশাকরি শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে দেশকে বিশ্ব দরবারে দেশকে আরো উচু স্থানে নিয়ে যাবেন। জনসভায় যোগদানকালে কায়সার হাসনাত বলেন, গত ১৫ বছরে দেশের অনেক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ মতিঝিল থেকে আগারগাঁও রেল লাইন উদ্ধোধন হতে যাচ্ছে।

 

 

এই মেট্টোরেলের মাধ্যমে মানুষ উন্নত বিশ্বের ছোয়া পাবে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশকে উন্নয়নশীল রাস্ট্রে পরিনত করতে হবে।

 

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বরাদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল, বৈদ্যোরবাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার।

 

 

 নারায়ণগঞ্জ যুব আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদ হাজী সাহ মো. সোহাগ রনি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞান বিষয়ক সম্পাদক জাকির হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন