Logo
Logo
×

রাজনীতি

আবদুল হাইয়ের নেতৃত্বে না.গঞ্জ জেলা আ.লীগের বিশাল শো-ডাউন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৮:২৯ পিএম

আবদুল হাইয়ের নেতৃত্বে না.গঞ্জ জেলা আ.লীগের বিশাল শো-ডাউন
Swapno

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্টোরেল এর শুভ উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজিত ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সমাবেশ যোগদান করেন।

 

 

গতকাল শনিবার (৪ নভেম্বর) বিকালে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

 

সমাবেশকে সফল করা লক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে মিছিল নিয়ে যোগদান করেন। এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্টোরেল এর শুভ উদ্বোধন করেন।

 

 

সেই উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশকে সফল করার জন্য আমরা নারায়ণগঞ্জের সদর, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ থানা উপজেলা  ও বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় এক লক্ষ নেতাকর্মী সমাবেশে এসে যোগ দিয়েছি।  

 

 

আজকের আরামবাগে সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উন্নয়নের কর্মকান্ড কথা তুলে ধরবেন। গত ১৫ বছরে তিনি জনগনের জন্য কি করেছে তা তিনি আজ তুলে ধরবেন এবং আমরা আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নৌকায় ভোট চাইবেন।

 

 

তিনি যে উন্নয়ন করেছেন দেশের টাকায় তার দিক তিনি তুলে ধরবেন। আমরা আশার করবো এই উন্নয়নের বিনিময়ে আজকে দেশকে তিনি শান্তিপথে অগ্রযাত্রায় নিয়ে এসেছেন এবং আজকে তিনি বিশ্ব নেতাদের কাতারে দাঁড়িয়েছেন। বিশ্বে মহিলা প্রধানমন্ত্রীর মধ্যে তিনি একজন, তিনি যে একজন ক্ষমতাশীল নারী, যেটা তিনি তারা কাজের-কর্মের মাধ্যমে প্রমানিত করেছেন।

 

 

আগামী জানুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনে গত ১৫ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা অব্যহত রাখার জন্য আমরা আশা করবো জনগন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার নৌকায় ভোট দিয়ে টানা ৪র্থ বারের মতো বিজয় করবেন।

 

 

আমরা দেশকে আরও এগিয়ে নিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এসময় মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য এড.হোসনে আরা বাবলী, সাবেক সদস্য শামসুজ্জামান ভাষানী, হাজী আমজাদ হোসেন।

 

 

জেলা আওয়ামী লীগ নেতা হাজী জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মাহাদী হাছান রবিন, সালাউদ্দিন সিকদার, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন পাগলা।

 

 

তাবিবুল কাদির তমাল, ইসতিয়াক উদ্দিন জারজিস, শফিকুল ইসলাম লিটন, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক এ.বি.এম আজহারুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বন্দর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পিয়ার জাহান ভূইয়া, গোগনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সুকুম, সফিউদ্দিন সহ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন