Logo
Logo
×

রাজনীতি

অবরোধের প্রথম দিনে সজল ও শাহেদের নেতৃত্বে নগরীতে মিছিল ও পিকেটিং

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম

অবরোধের প্রথম দিনে সজল ও শাহেদের নেতৃত্বে নগরীতে মিছিল ও পিকেটিং
Swapno

 

 

বিএনপির ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনের প্রথম দিনে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল আলম সজল ও সদস্য সচিব শাহেদ আহম্মেদের নেতৃত্বে নগরীতে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও পিকেটিং।

 

রোববার (৫ নভেম্বর) সকালে কেন্দ্রীয় যুবদলের বিভাগীয় সহ-সভাপতি রেজাউল করিম পলের উপস্থিতিতে শহরের হাজীগঞ্জ থেকে শুরু করে আইটি স্কুল মোড় হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময়ে মহানগর যুবদলের নেতাকর্মীরা সরকারের পতন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মিছিল থেকে পিকেটিং ও একটি প্রাইভেটকার ভাংচুর করে নেতাকর্মীরা। 

 

সজল ও শাহেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূরে এলাহী সোহাগ,শেখ মোহাম্মদ অপু, সাবেক সহ- সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মহানগর যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ সাইফুল ইসলাম আপন, শাহিন শরীফ, হাবিবুর রহমান মাসুদ, মো.নুরুজ্জামান, সজিব আহমেদ, ফরহাদ হোসেন রছি, সোহেল প্রধান প্রমুখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন