# বিএনপি-জামায়াতের অবরোধ প্রতিরোধে সরব আজমেরী-অয়ন ওসমান
# আওয়ামীলীগের সমাবেশগুলোতে তাদের কর্মীদের ব্যাপক অংশগ্রহণ
নারায়ণগঞ্জে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির রাজনীতির একক নিয়ন্ত্রণ ওসমান পরিবারের হাতে। একেএম সামসুজ্জোহা ছিলেন আওয়ামীলীগের নিবেদিত কর্মীবান্ধব নেতা। পারিবারিক ঐতিহ্য রক্ষা করে তাঁর তিন ছেলেই এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথমে জাতীয় পার্টি থেকে প্রয়াত নাসিম ওসমান এমপি নির্বাচিত হন। পরবর্তীতে একেএম শামীম ওসমান আওয়ামীলীগ থেকে এমপি হন। নাসিম ওসমানের মৃত্যুর পর এমপি হন সেলিম ওসমান।
সেলিম ওসমান দীর্ঘদিন ধরে অসুস্থ, শামীম ওসমানও নির্বাচনে বারবার নতুন প্রজন্মকে নেতৃত্বে আসার কথা বলছেন। সম্প্রতি ওসমান পরিবারের চতুর্থ প্রজন্ম প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান ও সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানকে রাজনীতিতে সরব হতে দেখা যাচ্ছে। বিশেষ করে দ্বাদশ নির্বাচনের আগমুহুর্ত্বে বিএনপি-জামায়াতের অবরোধ প্রতিরোধে শক্ত অবস্থান ও আওয়ামীলীগের বড় বড় সমাবেশগুলোতে বিশাল কর্মীবাহিনী নিয়ে যোগদানের চিত্র থেকেই আলোচনায় আজমেরী ও অয়ন ওসমান।
বিভিন্ন সূত্র জানিয়েছে, বিএনপি-জামাত যখন নানা কর্মসুচি নিয়ে মাঠে আগুন সন্ত্রাস করছে ঠিক তখনি ঢাকায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ এর মাধ্যমে শুরু করে বিএনপি হরতাল-অবরোধে নৈরাজ্য রুখতে সাধারণ মানুষের পাশে রাজপথে নামেন একেএম আজমেরী ওসমান। তবে অয়ন ওসমান সরব থাকলেও তিনি পর্দার অন্তরাল থেকে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছে তার কর্মীরা। চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থেকে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে ওসমান পরিবারে চতুর্থ প্রজন্মের এ দুই যুবনেতা।
সংশ্লিষ্ট সুত্র বলছে, নারায়ণগঞ্জের রাজনীতিতে ওসমান পরিবারের আধিপত্য দীর্ঘদিন ধরেই। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ স্থানীয় ও জাতীয় রাজনীতিতে গুরুত্ব বহন করে আসছে নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সদস্যরা। খান সাহেব ওসমান আলী, একেএম সামসুজ্জোহা, নাসিম ওসমান পরবর্তিতে একেএম সেলিম ওসমান ও একেএম শামীম ওসমান রাজনীতির মাঠে নিজেদের অবস্থান ধরে রেখেছেন।
প্রয়াত নাসিম ওসমানের মতই জনসেবায় নিজেকে নিয়োজিত রাখেন আজমেরী ওসমান। পরোক্ষভাবে রাজনীতিতেও সরব রয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরে বিশাল কর্মবাহিনী নিয়ে সরাসরি রাজপথে রয়েছেন তিনি। তার নেতাকর্মীদের দাবি, আজমেরী ওসমানের সক্রিয় ভূমিকার কারণে শহরে তেমন কর্মসূচি পালন করতে পারিনি বিএনপি-জামাতের নেতাকর্মীরা। এছাড়াও শহর ও শহরতলীর বিভিন্ন এলাকার শতাধিক অসহায় পরিবারের সংসার চালান আজমেরী ওসমান।
প্রতি মাসের নির্দিষ্ট তারিখে সেই অসহায় পরিবারগুলোর কাছে সংসার খরচ পৌঁছে দেন আজমেরী ওসমান। এছাড়াও অসহায় মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহন, মসিজদ, মাদ্রাাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করতে আর্থিক সহায়তা প্রদান করেছেন। অনেক অসুস্থ মানুষকে আর্থিক অনুদান দিয়ে চিকিৎসার ব্যবস্থাও করে দিয়েছেন যুবনেতা আলহাজ্ব আজমেরী ওসমান।
অপরদিকে, অয়ন ওসমানও পরোক্ষভাবে রাজনীতির মাঠ শক্ত করছেন। সম্প্রতি বিভিন্ন কর্মসুচিতেও মাঠে দেখা গিয়েছে অয়ন ওসমানকে। তবে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের একমাত্র পুত্র হিসাবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ পুরোপুরি ভাবে অয়ন ওসমানের নিয়ন্ত্রণে রয়েছে। সমাজ সেবায় রয়েছে অয়ন ওসমানের ব্যাপক অবদান অসহায় মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খচর বহন করতে বেশ কয়েকজনকে দিচ্ছেন আর্থিক সহয়তা।
মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করতে আর্থিক সহায়তা প্রদান করেছেন। অনেক অসুস্থ মানুষকে আর্থিক অনুদান দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন তিনি। ব্যবসায়ী হিসেবেও নিজের তার পরিচিতি রয়েছে। জেডএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করছেন অয়ন ওসমান। সেই সাথে দায়িত্ব পালন করছেন চেম্বার অব কমার্সের পরিচালক পদে।
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আজমেরী ওসমান প্রার্থী না হলেও নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমানের প্রার্থী হবেন বলে জোর আওয়াজ আছে। তবে নির্বাচনের বিষয়ে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত নেননি বলে যুগের চিন্তাকে জানিয়েছেন অয়ন ওসমান। এস.এ/জেসি


