Logo
Logo
×

রাজনীতি

সজল ও শাহেদের নির্দেশনায় সড়কে আগুন জ্বালিয়ে যুবদলের বিক্ষোভ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০৭:৪৮ পিএম

সজল ও শাহেদের নির্দেশনায় সড়কে আগুন জ্বালিয়ে যুবদলের বিক্ষোভ
Swapno

 

 

বিএনপি’র ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘন্টা অবরোধের শেষদিনে অবরোধকে সফল করার লক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নির্দেশেনায় মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানা যুবদলের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন।

 

সোমবার ( ৬ নভেম্বর ) ভোর সকালে সিদ্ধিরগঞ্জ সড়কের পাওয়ার অফিসের সামনে ও আদমজী বার্মা স্ট্যান্ডে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সভাপতি প্রদপ্রার্থী শাহিদুল ইসলাম নেতৃত্বে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালিত হয়। অপর দিকে সিদ্ধিরগঞ্জের আওতাধীন আরেক সড়কে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী শেখ অপুর নেতৃত্বে রাস্তা বন্ধ করে আগুন জ¦ালিয়ে অবরোধ পালন করা হয়েছে আবার বন্দরের মদনপুর-টু-মদনগঞ্জ সড়কে বন্দর থানা যুবদলের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এ সময়ে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্ন ঘটেছে বলে জানা গেছে।

 

এ সময়ে মহানগর যুবদলের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দেশব্যাপী বিএনপি’র নেতৃবৃন্দদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে শ্লোগান দেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন