উত্তপ্ত আ.লীগ-বিএনপির রাজনীতি নীরব জাতীয় পার্টি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম
নারায়ণগঞ্জ তথা সারাদেশেই আওয়ামীলীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি। তবে নারায়ণগঞ্জও এর ব্যতিক্রম নয়। নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শুধু আওয়ামীলীগ বিএনপি নয় জাতীয়পার্টির ও শক্তিশালী দূর্গ রয়েছে। যার কারণে নারায়ণগেঞ্জর ৫টি আসনের মধ্যে ২টি আসনেই জাতীয়পার্টির দখলে রয়েছে।
কিন্তু জাতীয়পার্টি ও আওয়ামীলীগ এখনও মহাজোটে থাকলেও জোটগত রাজনীতির অনুসারেও বর্তমান বিএনপির আন্দোলন সংগ্রামের প্রতিরোধে আওয়ামীলীগর সহায়ক হচ্ছে না নারায়ণগঞ্জের জাতীয়পার্টি। উল্টো আওয়ামীলীগ ও বিএনপির রাজনৈতিক উত্তপ্ততাকে পাশ কাটিয়ে নারায়ণগঞ্জ জাতীয়পার্টি নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নির্বাচনী প্রস্তুতি ও সাংসদের নির্বাচনের জন্য প্রস্তুত হতে সহায়াতা করার মাধ্যমে ব্যস্ততায় রয়েছে।
সূত্রমতে, রাজধানী ঢাকার পরই প্রতিটি রাজনৈতিক দলেরই আস্থার জায়গা হচ্ছে নারায়ণগঞ্জ। আর এই নারায়ণগঞ্জকেই রাজনৈতিকদলগুলো প্রধান্য দিয়ে তাদের আন্দোলনের সফলতা ও আন্দোলন প্রতিরোধ করতে ডাল হিসেবে ব্যবহার করে। তারাই ধারাবাহিকাতায় নারায়ণগঞ্জ থেকে বিএনপি সমর্থিত নেতারা কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচি সফলের লক্ষ্যে অন্যতম ভূমিকা রাখছে।
কিন্তু আওয়ামীলীগ বিএনপির কর্মসূচি আন্দোলনকে প্রতিরোধ করতে কঠোর অবস্থানে রয়েছে। কিন্তু নারায়ণঞ্জে আওয়ামীলীগের শরীকদল জাতীয়পার্টি বিএনপির আন্দোলনকে প্রতিরোধ করতে সহায়ক হওয়ার কথা থাকলেও নীরব ভূমিকায় রয়েছে। কারণ তারা আন্দোলন সংগ্রাম বা আন্দোলনের প্রতিরোধকে প্রধান্য না দিয়ে নির্বাচনী প্রস্তুতি এবং নিজেদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও ভোটের মাঠ ঠিক রাখতে রয়েছেন ব্যস্ত।
কারণ নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর জাতীয়পার্টির নেতারা নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ- ৫ আসনে জাতীয় পার্টির সাংসদের নিয়ে রয়েছেন ব্যস্ততায়। প্রায় সময়ই দেখা যায়, জাতীয় পার্টির সাংসদদের নিয়ে বিভিন্ন ইউনিট কমিটি অঙ্গসংগঠনের কমিটি গঠন করতে ব্যস্ত রয়েছেন নারায়ণগঞ্জ জাতীয় পার্টির নেতারা।
এছাড়া বিশাল গণসংবর্ধনার আয়োজন করে জাতীয় পার্টির সাংসদের দেয়া হচ্ছে সংবর্ধনা এবং তাদের উন্নায়ন কার্যক্রম নিয়ে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। কিন্তু নারায়ণগঞ্জে যেখানে আওয়ামীলীগ ও বিএনপির রাজনীতি উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান সেখানে জাতীয়পার্টি এসকল পরিস্থিতিকে পাশ কাটিয়ে নীরবতায় থেকে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে রয়েছে ব্যস্ততায়।


